শুভ জন্মদিন প্রিয় দাদা।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

Cover-Birthday.jpg
ডিসকোর্ড থেকে সংগৃহীত

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। গতকালকে ছিল আমাদের প্রিয় দাদার জন্মদিন। আর এই জন্য জানাই দাদাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন দাদা 🎁🎂 । আপনাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনার পরিবারের সবাইকে নিয়ে খুবই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এটাই কামনা। এই দিনটা আপনার জীবনে হাজারো বছর ফিরে আসুক। আসলে এই পোস্টটা কালকে লেখার ইচ্ছে ছিল কিন্তু, একটা বিপদে পড়ে গিয়েছিলাম তাই জন্য আর নিজের অনুভূতিগুলো জানানোর সুযোগ হয়নি কালকে।

তার জন্য ভাবলাম দাদার প্রতি শুভেচ্ছা জানিয়ে আজকেই পোস্টটা করি। আমার এই জীবনে দাদার মত মানুষ খুব কমই দেখেছি। বলতে গেলে এরকম অন্যের জন্য ভাবে দায়িত্ব কর্তব্য সবকিছুই ঊর্ধ্বে, এরকম মানুষ নিজের চোখে দেখা হয়তো কমই দেখেছি। যেটা কিনা ভার্চুয়াল এভাবে আমরা এরকম একজন মানুষের দেখা পেলাম। এই মানুষটার হয়তোবা বর্তমানে প্লাটফর্মে এসে কাজ করতে পারছি। নিজের ইচ্ছে মত সবকিছুই করতে পারছি। দাদা যেন সব সময় আমাদের প্রিয় বৌদি, টিনটিন এবং পরিবারের সবাইকে নিয়ে আনন্দে মেতে থাকে এটাই হচ্ছে আমার কামনা। সুস্থ সুন্দরভাবে জীবন কাটানোটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।

আশা করব দাদার জীবনে এই দিনটা হাজারো বছর ফিরে আসবে। প্রতিবছর এই দিনটা আমার বাংলা ব্লগে আমরা যেন সুন্দরভাবে পালন করতে পারি এটাই হচ্ছে আমাদের চাওয়া। সামনাসামনি না দেখতে পারলেও ওই অনুভূতিটা কিন্তু কোন অংশেই কম নয়। মনে হয় যেন বাস্তবে কিভাবে আমরা অনেক আপনজন । আসলে মানুষের জীবনে এত দায়িত্ব কর্তব্য মেনে চলা খুবই কঠিন। কিন্তু এত ব্যস্ততার পরেও কখনো কোন দায়িত্ব থেকে সরে আসতে দেখিনি দাদাকে। সবসময় আমাদের ভালোটা আগে দেখে এসেছে। মানুষকে সবসময় সাপোর্ট করার চেষ্টা করেছে। এই মানুষটা যেন সুস্থ এবং সুন্দরভাবে দিন কাটাতে পারে এটাই সব সময় কামনা করি।

সুন্দর হোক আজকের দিন,
ফিরে আসুক হাজারো দিন।
খুশিতে থাকুন প্রতিদিন,
আপনাকে জানাই আমি শুভ জন্মদিন।

ভালোবাসায় ভরা জন্মদিন,
সুখে থাকুন প্রতিদিন।
বেঁচে থাকুন হাজারো দিন,
শান্তিতে থাকুন প্রতিদিন।

সুস্থ থাকুন প্রতিটি দিন,
জীবনে থাকুক শান্তির দিন।
ফিরে আসুক এই দিন,
শুভেচ্ছা জানাই আজকের দিন।

পরিবারের সবাইকে নিয়ে,
আনন্দে কাটান ভালোবাসা দিয়ে।
সুখের চেয়ে বড় কিছু নয়,
এই দিনে অনেক আনন্দ হয়।

প্রশান্তি থাকুক আপনার জীবনে,
হৃদয়ে শান্তি থাকুক আনন্দে।
ভালোবাসার ছোঁয়ায় আজকের দিনে।
আপনাকে জানাই শুভ জন্মদিন ‌

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

সবচেয়ে বড় কথা প্রিয় দাদাকে নিয়ে যাই লেখি না কেন, তার প্রতি শ্রদ্ধা জানানো কিন্তু সম্ভব হবে না। কারন দাদা সত্যিকার অর্থে একজন মহান মানুষ আমাদের কাছে। দাদার এ শুভ দিনে আপনিও কিন্তু দারুন কিছু কথা শেয়ার করেছেন। আশা করি দাদা আমাদের সকলের এই সামান্য শুভেচ্ছা গুলো কে গ্রহণ করবেন। শুভ কামনা রইল দাদার জন্য।

 3 years ago 

আসলে দাদা অনেক মহান একজন মানুষ আমাদের সবার কাছে।

 3 years ago 

প্রথমে শ্রদ্ধেয় দাদার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই- শুভ জন্মদিন । জন্মদিন উপলক্ষে আপনার অনুভূতি গুলো কবিতার ছন্দে চমৎকার ভাবে প্রকাশ করেছেন। আপনার কবিতা পড়ে ভালো লাগলো। প্রিয় দাদা বেঁচে থাকুন হাজারো বছর শান্তিতে থাকুন প্রতিদিন এইটাই আমাদের হৃদয়ের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে যতই প্রকাশ করার চেষ্টা করছিলাম ততই যেন কম হয়ে যাচ্ছিল। এরকম অনুভূতিগুলো সত্যি বলে প্রকাশ করা যায় না। তবুও চেষ্টা করলাম।

 3 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে আমাদের প্রিয় দাদার শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। প্রিয় দাদার শুভ জন্মদিন উপলক্ষে আপনার লেখা কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে আমরা সকলেই আমাদের প্রিয় দাদার নিকট অনেক কৃতজ্ঞ এবং আমাদের সকলের জীবনে আমাদের প্রিয় দাদার অবদান। তাই আমরা সকলেই আমাদেরকে প্রাণ খুলে দোয়া করবো।

 3 years ago 

দাদার জন্মদিন উপলক্ষে লেখা কবিতাটা পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

আমাদের বাংলা ব্লগ কমিউনিটিতে দাদার কোন তুলনা হয় না। এত উদার মনের একজন মানুষ। সত্যি সবার জন্য অনেক সুন্দর চিন্তা ভাবনা করে থাকেন সব সময়। দাদার জন্মদিনের শুভেচ্ছা জানাই। সেই সাথে বিবাহ বার্ষিকীর জন্য শুভেচ্ছা জানাই। অনেক ধন্যবাদ আপু আপনার অনুভূতি ভালো লেগেছে পড়ে।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন, এই কমিউনিটিতে দাদার কোন তুলনা হয় না।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60738.44
ETH 1602.69
USDT 1.00
SBD 0.42