৩১ তম জন্মদিন
দেখতে দেখতে ৩১ টা বসন্ত কাটিয়ে দিলাম। জীবনের সময়গুলো যে কিভাবে চলে গেল বুঝে উঠতেই পারলাম না ।
এইতো গত বছরের সেদিনও সবাইকে নিয়ে জন্মদিনের অনুষ্ঠানটা করেছিলাম। হুট করেই চোখের পলকেই আবারো একটা বছর সময় কেটে গেল। সময় বড্ড দ্রুত চলে যায়, এটা মনে হয় সম্ভবত জন্মদিন আসলেই বেশ ভালোভাবে বোঝা যায় ।
আগে যদিও অন্যভাবে জন্মদিনের অনুষ্ঠানটা পালন করতাম। তবে এই বছর দুয়েক হচ্ছে জন্মদিনের অনুষ্ঠানটা পালন করার ধরনটা একটু পরিবর্তন হয়ে গিয়েছে। এখন হয়তো পুরো পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রতিবেশী সবাইকে নিয়েই অনুষ্ঠানটা পালন করছি ।
গতকাল থেকে নিজের সোশ্যাল মিডিয়ার নিউজ ফিডটা একদম ভরেছিল শুভাকাঙ্ক্ষী ও বন্ধু-বান্ধবদের শুভেচ্ছা বার্তা দিয়ে। জন্মদিন সম্ভবত এমন একটা দিন, এই দিনেই সকলেই মনে হয় সবার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে। যাইহোক দিনশেষে তাও তো কিছু মানুষ আমাকে মনে রেখেছে, এটাই তো আমার কাছে অনেক কিছু।
কিছু মুহূর্ত একদম ভুলে যাওয়ার মত না। যেমনটি ছিল এবারের জন্মদিনের মুহূর্তটা। আমি চেষ্টা করেছি মুহূর্তটাকে আরো রঙিন করে তোলার জন্য। তারই ক্ষুদ্র প্রয়াস ছিল এই আয়োজন ।
এই পর্বে আমি আমার সেই মুহূর্তগুলোর ফটো শেয়ার করব। আগামী পর্বে চেষ্টা করব সেই মুহূর্তের সম্পূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য। একজন মানুষ হিসেবে জীবনে কি করতে পেরেছি তা আমি জানিনা। তবে অনেকগুলো শুভাকাঙ্ক্ষী পেয়েছি এবং চেষ্টা করছি প্রতিনিয়ত মানুষের কাছে পৌঁছানোর জন্য, হয়তো সেটা নিজের কর্মের মাধ্যমে। যদিও মানুষ হওয়া এত্তো সহজ নয়, তবে চেষ্টা করতে অসুবিধা কোথায় ।
কিছু মানুষ অদ্ভুতভাবে, ছায়ার মত আমার সঙ্গে জড়িয়ে আছে। যাদের কে আমি কখনো চোখে দেখি নি তাও যেন তাদের প্রতি একটা অদ্ভুত টান, শ্রদ্ধা ও ভালোবাসা কাজ করে।
এই ছোট্ট জীবনে আমি কি পেয়েছি, না পেয়েছি এতো কিছু কখনো হিসেব করি নি । তবে সেই অদৃশ্য মানুষগুলোর ছায়াতলে প্রতিনিয়ত থাকতে পারছি, এটাই তো অনেক কিছু। সেই ছায়াতলেই যেন জীবনের বাকিটা সময় থাকতে পারি হয়তো জন্মদিনে আমার এমনটাই প্রত্যাশা।
ধন্যবাদ
আমার বাংলা ব্লগ
আমার ৩১ তম জন্মদিনটা আরো রঙিন করে তোলার জন্য ।
আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
অদ্ভুত মায়ার বাঁধনে আপনি আমাদের সকলকে বেঁধে রেখেছেন। আপনার জন্মদিনের কাটানো মুহূর্তগুলো দেখে সত্যিই ভালো লাগলো। দেখতে দেখতে একটি বছর কেটে গেল। তবে সবাই মিলে অনেক সুন্দর সময় কাটিয়েছেন বুঝতে পারছি। ভিডিওগ্রাফির অপেক্ষায় রইলাম ভাইয়া। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
অবশ্যই পরের পর্বে ভিডিও আসবে আপু।
প্রথমে জানাই আপনাকে জন্মদিনে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ।সত্যি বলতে ভাইয়া আপনাকে কখনো বাস্তবে না দেখেই মনে হয়, আপনি আমার কাছে যুগ যুগ ধরে চেনা। আসলে দেখতে দেখতে বছরটা যে কখন চলে যায় বুঝা মুশকিল। এভাবে বারবার ফিরে আসুক আপনার জন্মদিন সেই দোয়া করি। সত্যি ভাইয়া কিছু কিছু মূহুর্ত ভুলার মতো নয়।যাইহোক ভাইয়া সবাইকে নিয়ে সুন্দর একটি সময় কাটিয়েছেন যেনে অনেক ভালো লাগল। আপনার জন্য শুভকামনা রইল।
আসলেই আমার বাংলা ব্লগ আমাদের সম্পর্ক গুলোর মাঝে অদ্ভুত একটা মায়া তৈরি করে দিয়েছে।
ভাইয়া দেখতে দেখতে 31 টি বছর কেটে গেল। কখন যে বড় হয়ে গেলেন বুঝতে পারলেন না। আর তা বোঝার কথাও নয়। এই একটি দিনেই আমরা সকলকে পাশে পাই। তবে ছবিগুলো দেখে মনে হচ্ছে এবারের জন্মদিনের অনুষ্ঠানটি ছিল অনেক উৎসবমুখ। ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে শেয়ার করার জন্য।
ভাইয়া শুরুতেই জানাই আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। এভাবেই ভালো থাকুন সবসময় , তবে কিন্তু জন্মদিন উপলক্ষে দারুন একটা আয়োজন করেছেন যেটা সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক অনেক ভালোবাসা থাকলো ভাবি আর সায়ানের জন্যে।
আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপু।
ভাই শুরুতেই জানাই জন্মদিনের শুভেচ্ছা এই দিনটি বারবার আপনার জীবনে ফিরে আসুক এটাই দোয়া করি। আসলে দেখতে দেখতে ৩১ বছর পার করেছেন । পরিবারের সবাইকে নিয়ে বাকি জীবনটা অনেক আনন্দের সাথে উপভোগ করবেন এই দোয়া করি।পরিবারের সবার সুস্থতা কামনা করছি।
আপনার জন্য শুভেচ্ছা রইল ভাই।
শুভ জন্মদিন ভাইয়া। সব সময় চির সবুজ থাকবেন এই কামনা করি। পরিবার নিয়ে সুখ সমৃদ্ধি জীবন হোক এটাই সব সময়ের জন্য চাওয়া। আর ভিডিও দেখার জন্য ওয়েট করছি। ভিডিও দেখলেই সায়ানকে কোলে নিতে ইচ্ছে করে। 🥰🥰
আপনার মত একজন মানুষের চারিপাশ ভালবাসার ছায়ায় ঘিরে থাক আজ আপনার জন্মদিনে এটাই আমার আপনার জন্য চাওয়া।