🎂শুভ জন্মদিন দাদা🎂

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।তাই চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি অনুভূতি শেয়ার করতে।

🎂শুভ জন্মদিন দাদা🎂

Cover-Birthday2.jpg
ব্যানার ক্রেডিট: @hafizullah

আজ সকাল থেকেই ঠান্ডা আবহাওয়া।ঠান্ডা এমন আবহাওয়াতে কাঁথা মুড়ি দিয়ে কিছু অনুভূতি প্রকাশ করার চেষ্টা করলাম আমাদের বিশেষ মানুষকে নিয়ে।হয়তো তিনি না থাকলে কখনো এমন সুন্দর একটা নতুন জগতের সঙ্গে আমি যুক্ত হতে পারতাম না।তাই আজকের অনুভূতি হলো আমাদের সকলের প্রিয় @rme দাদাকে নিয়ে।আজ আমাদের প্রিয় দাদার "শুভ জন্মদিন"।তাই দাদাকে প্রথমেই জানাই শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।💐🎂ভালোবাসা মানুষের অন্তর থেকে আসে তাই সেই ভালোবাসা কখনো লিখে বা বলে প্রকাশ করা যায় না সামান্য এই লেখা দিয়ে।জানি এই অনুভূতি, খুবই সামান্য উপহার দাদার জন্মদিনে।তবুও এটা আমার অন্তর থেকে ঝরে পড়া কয়েকটি বাক্য ও লাইন।আশা করি ভালো লাগবে দাদা, আপনার কাছে আমার লেখা আপনার জন্মদিন উপলক্ষে এই সামান্য কয়েকটি লাইন---

এক উত্তাল হাওয়ার মাঝে
কোনো এক পরিচিতের সঙ্গে দেখা
আচমকাই সুন্দর কর্মে লিপ্ত হওয়ার কঠিন সুযোগ
মন থেকে একটিই শব্দে উচ্চারিত---
আমি কি পারবো!
ছায়ার মতোই ছিল তোমার অনুপ্রেরণা
মিশে গেল ভাবনারা নতুন জগতে পদচারনা।
তাই তোমাকে জানাই অনেক অনেক
লাল গোলাপের নরম পাপড়ি বিছানো--
একরাশ শুভ জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা,
তোমাকে পেয়ে ধন্য আমরা
এই চলার পথের সুন্দরে ভরা দিন
তাই জানাই দাদা, আবারো তোমায় শুভ জন্মদিন--
শুভ জন্মদিন।।💝


(দাদা,আপনার জীবনে বারবার ফিরে আসুক এমন সুন্দর আলোক ঝলমলে দিনটি।জীবনের প্রতিটি মুহূর্ত রঙিন হয়ে সেজে উঠুক সুন্দরভাবে।আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি সর্বদা ঈশ্বরের কাছে।আপনি ভালো থাকুন সবসময় সেই প্রত্যাশা নিয়েই আজকের ব্লগটি এখানে শেষ করছি।)

আশা করি আমার আজকের অনুভূতিটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আসলেই দিদি, দাদার জন্যই আমরা এক হতে পেরেছি। মনের অনুভূতি প্রকাশ করতে পারছি। একটা পরিবার পেয়েছি আমরা। আপনার অনুভূতিগুলো পড়ে ভালো লাগলো। দাদার জন্য শুভেচ্ছা সবসময়,,, 😍

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

প্রথমে শ্রদ্ধেয় দাদাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই- শুভ জন্মদিন। অন্তরের অন্তস্থল থেকে জানাই জন্মদিনের ভালোবাসা। দাদাকে পেয়ে আমরা খুবই ধন্য হলাম। কবিতার ছন্দে জন্মদিন অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ‌

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকেও।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64092.15
ETH 1863.95
USDT 1.00
SBD 0.36