পাখি এবং কিছু কর্মজীবী মানুষের ছবি। ফটোগ্রাফি পর্ব -০৫
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি।
আজ আপনাদের সাথে আমি পাখি আর কিছু কর্মজীবী মানুষের ফটোগ্রাফি শেয়ার করবো। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
অতিথি হাস পাখির আগমন।
পুরনো অ্যালবাম খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম আজকের কিছু ছবি। কয়েক বছর আগে আমি ঘুরতে গিয়েছিলাম আমার পিসি বাড়ি নদীয়ায়। সাথে নিয়ে গিয়েছিলাম আমার ক্যামেরাটা।
তো আমার পিসির ছেলে আমাকে বললো যে, আমাদের এখানে অনেক হাওর আছে। সেই হাওরে নাকি প্রতি বছর বিভিন্ন অতিথি পাখি আসে।
দিগন্তের পানে গমন।
আমি আর লোভ সামলাতে পারলাম না। দাদাকে বললাম কাল সকালে আমরা ছবি তুলতে বের হবো।
তো যথারীতি আমরা পরের দিন সকালে ছবি তুলতে বের হলাম। দাদাদের বাড়ি থেকে প্রায় আধ ঘন্টার রাস্তা।
সত্যিই বলছি, সারা হাওর অতিথি পাখিতে ভর্তি ছিলো। কিন্তু পাখিগুলো অনেক দূর দিয়ে ঘুরে বেড়াচ্ছে।
আমাকে কেউ খুঁজে পাবেনা।
আবার ওই হাওরে কোনো নৌকাও ছিলো না। কারণ ওই সময় হাওরে নামা আইনত অপরাধ। এছাড়াও ওখানে পুলিশ পাহাড়াও ছিলো। এটা আমার খুব ভালো লেগেছে।
অভিমান।
খাবারের সন্ধানে।
তারপর চলে গেলাম আর একটু দূরে একটা নদীর পারে। যাবার সময় রাস্তার পাশে একজন চাষীর ছবি তুললা।
গরু দিয়ে জমি চাষ এক্ষণ আর দেখা যায় না।
নদীতে গিয়ে দেখি কেউ নৌকা নিয়ে মাছ ধরছে, আবার কেউ বর্শি দিয়ে মাছ ধরছে।
বন্ধুরা মিলে বর্শি দিয়ে মাছ ধরছে।
বাড়ি ফেরার পালা।
তো সেদিন আর বেশি ছবি তুলতে পারলাম না। কারণ পিসি এবং মা দুজনেই সমান ভাবে ফোন করছে।
আজ এই পর্যন্ত। পরবর্তী পোস্টে ফিরে এসব আরো কিছু নতুন ছবি নিয়ে। ততক্ষন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ভাইয়া আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। পাখিগুলো দেখতে যেমন সুন্দর লাগছে তেমনি কর্মজীবি মানুষের ফটোগ্রাফিও খুব সুন্দর লাগছে। এমন সুন্দর দৃশ্য ফটোগ্রাফিতে দেখতে যেমন ভালো লাগে। তেমনি বাস্তবে দেখতে আরও বেশি ভালো লাগে। আপনার এত সুন্দর ফটোগ্রাফি দেখে মনে হচ্ছে আপনি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
ভাই, পিসির বাড়ি বেড়াতে গিয়ে নদিয়ায় হাওড়ে অতিথি পাখির অসাধারণ ফটোগ্রাফি করেছেন। ভাগ্যিস ক্যামেরা নিয়ে গিয়েছিলেন, আর তাইতো এই অসাধারণ ফটোগ্রাফি গুলো ক্যাপচার করতে পেরেছেন। পাখি এবং কিছু কর্মজীবী মানুষের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে, শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
সত্যিই ক্যামেরা নিয়ে গিয়েছিলাম ভাগ্যিস।
আমি যদি ভুল না করে থাকি আপনি একজন প্রোফেশনাল ফটোগ্রাফার। এর আগে আপনি আপনার একটা ফটোগ্রাফি শেয়ার করেছিলেন যেটার জন্য পুরষ্কার পেয়েছিলেন। আজকের ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল দাদা। এবং প্রত্যেকটা ফটোগ্রাফির পরের ছোট ক্যাপশনই ছবির পুরো অর্থটা প্রকাশ করে দেয়।
আমি একজন প্রফশনাল ফটোগ্রাফার।
আপনি অসাধারণ কিছু ক্যামেরা বন্দি করেছেন। যেখানে বিশেষ করে পাখি উড়ে যাওয়ার মুহূর্ত ক্যামেরা বন্দি করে বড়ই কঠিন ব্যাপার তা আপনি করতে সক্ষম হয়েছেন। এদিকে গাছের ডালে বসে থাকা পাখি, কৃষক ভাইয়ের কৃষি কাজ সহ বিভিন্ন ফটোগ্রাফি আমাকে মুগ্ধ করলো।
ধন্যবাদ।
আপনার ফটোগ্রাফির দক্ষতা নিয়ে যতই বলা হোক তা কম হয়ে যায়। প্রত্যেকটি ফটোগ্রাফ অনেক সুন্দর হয়েছে। আর কিছু ফটোগ্রাফ ছিল যেগুলো ক্যাপচার করা বেশ কঠিন।যেমন:উড়ন্ত পাখি গুলো।সেগুলোও আপনি বেশ দক্ষতার সাথে ক্যাপচার করেছেন। ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফ গুলো শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ।