জেনারেল রাইটিং - ব্যবহার বংশের পরিচয়।
আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করব। যার মূল বিষয়বস্তু হচ্ছে ব্যবহার। অর্থাৎ, ব্যবহার বংশের পরিচয়।
আমাদের সমাজে একটি প্রবাদ বাক্য প্রচলিত আছে,
ব্যবহার বংশের পরিচয়।
এটি খুবই সব তো একটি কথা। মানুষের সাথে আপনার ব্যবহার, আপনার আচরণ, আপনার কথা বলার ভঙ্গী সব কিছুই আপনার বংশ এবং পরিবারের সম্পর্কে আমাদেরকে অবগত করে। আপনারা ব্যবহার যদি ভালো হয়, আপনার কথা যদি ভাল হয়; তাহলে মানুষ ধরে নেয় যে আপনার বংশ এবং পরিবার খুবই ভালো। এজন্য আলাদা করে আপনার পরিচয় জানার প্রয়োজন হয় না। তারপরও যদি কেউ পরিচয় যারে তাহলে তখন থেকে সেই পরিবার এবং বংশকে ভালো হিসেবে চিহ্নিত করে এবং সেভাবেই দেখে।
আবার একই রকম ভাবে যদি আপনার ব্যবহার খুবই খারাপ হয়, আপনার কথাবার্তা খুবই মন্দ হয়, এবং অশ্লীল শব্দ থাকে আপনার কথায় তাহলে সবাই আপনার পরিবারকে সেভাবেই চিহ্নিত করে। এজন্য আলাদা করে পরিচয় জানার দরকার হয় না।
এই কারণেই শত শত বছর ধরে এই প্রবাদ বাক্য আমাদের সমাজের প্রচলিত হয়ে আছে এবং এখন পর্যন্ত প্রতিষ্ঠিত আছে। তাই আমাদেরকে অবশ্যই আমাদের ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে।