সাদা গোলাপ ফুলের ফটোগ্রাফি
হ্যালো বন্ধুরা
কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মত আজও আপনাদের সামনে এসে হাজির হলাম। তবে আজকে সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আপনারা জানেন আমি ফটোগ্রাফি পছন্দ করি। সেজন্য আমি সবসময় ফটোগ্রাফিতে নতুন কিছু করার চেষ্টা করি। নতুন কিছু দেখলে ফটোগ্রাফী করতে ভীষণ ভালো লাগে। আজ আমি অনেক সুন্দর সাদা গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছি। আশা করি আপনারা আমার ফটোগ্রাফি পছন্দ করবেন।আমাদের সবারই খুবই পছন্দের একটি ফুল হচ্ছে সাদা গোলাপ ফুল। গোলাপ ফুল আমাদের সবারই খুবই পছন্দের। গোলাপ ফুলকে বলা হয় ভালোবাসার প্রতীক। আর ফুল পছন্দ করে না এরকম মানুষ তো সত্যি খুবই কম রয়েছে। প্রত্যেকটা ফুলের মধ্যে অন্যরকম একটা সৌন্দর্যতা লুকিয়ে থাকে যার কারণে মনটা একেবারে ভালো হয়ে যায়। গোলাপ ফুলের অনেক রকমের জাত রয়েছে। যেগুলোর বিভিন্ন রকম কালার। আমার কাছে গোলাপ ফুলের সব কালারই ভালো লাগে। যার মধ্যে সাদা গোলাপও অন্যতম বলা যেতে পারে। আমি যখন এই গোলাপ ফুলটি দেখেছিলাম আমার ভীষণ ভালো লেগেছিল।
আমি এই গোলাপ ফুলটির ফটোগ্রাফি করেছিলাম একটি বড় নার্সারি থেকে। আসলে কয়েকদিন আগে আমি একটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম। জায়গাটির পাশেই অনেক বড় একটা নার্সারি ছিল তাই সেখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি অনেক রকমের ফটোগ্রাফি করেছিলাম। যার মধ্যে থেকে সাদা গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে একটু বেশি ভালো লেগেছিল এবং আপনাদের মাঝে শেয়ার করার চিন্তা ভাবনা করেছিলাম। আসলে আমার কাছে ফুল দেখলেই ভালো লাগে। যে কোন জিনিসের থেকে ফুলের ফটোগ্রাফি করতে একটু বেশি পছন্দ করি। ফটোগ্রাফি করার পর এই সাদা গোলাপ ফুলের সৌন্দর্যতা যেন আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়েছিল।
device : Redme note 9
লোকেশন পোস্ট বিবরণ
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | Redmi note 9 |
| ফটোগ্রাফার | @tasonya |
| লোকেশন | বাংলাদেশ |
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
ওয়াও আপনি খুব চমৎকার ভাবে সাদা গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
So wonderful photography....Rose is symbol of love...