সাদা চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি

in Beauty of Creativity3 years ago

হ্যালো বন্ধুরা

কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মত আজও আপনাদের সামনে এসে হাজির হলাম। তবে আজকে সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করব। আপনারা জানেন আমি ফটোগ্রাফি পছন্দ করি। সেজন্য আমি সবসময় ফটোগ্রাফিতে নতুন কিছু করার চেষ্টা করি। নতুন কিছু দেখলে ফটোগ্রাফী করতে ভীষণ ভালো লাগে। আজ আমি অনেক সুন্দর জিনিয়া ফুলের ফটোগ্রাফি করেছি। আশা করি আপনারা আমার ফটোগ্রাফি পছন্দ করবেন।

আমাদের সবারই খুবই পরিচিত এবং পছন্দের একটি ফুল হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল। এই ফুলটির সাথে আমরা সবাই কম বেশি খুবই পরিচিত। আমার কাছে সব রকমের ফুলই ভীষণ ভালো লাগে। ফুল পছন্দ করে না এরকম মানুষ সত্যি খুবই কম রয়েছে। আমরা সবাই ফুল ভীষণ ভালবাসি দেখতে। চন্দ্রমল্লিকা ফুলের অনেক রকমের জাত রয়েছে যেগুলোর ভিন্ন ভিন্ন কালার। সব রকমের চন্দ্রমল্লিকা ফুলের থেকে আমার কাছে সাদা কালার টা একটু বেশি ভালো লাগে যা খুবই সুন্দর ভাবে ফুটে উঠে দেখতে। সাদা কালারের পাশে গোলাপি রঙের চন্দ্রমল্লিকা ফুলও ছিল যার কারণে আরো বেশি আকর্ষণীয় লাগছিল দেখতে।

কয়েকদিন আগে আমি একদিন নার্সারিতে গিয়েছিলাম কিছু ফুলের ফটোগ্রাফি করার জন্য। সেখানে হঠাৎ করে চন্দ্রমল্লিকা ফুল গুলো দেখে ভীষণ ভালো লেগেছিল। আমার কাছে যে জিনিসটা একটু বেশি ভালো লাগে তার ফটোগ্রাফি সাথে সাথে করে ফেলি‌। আমি যে কোন জিনিসের ফটোগ্রাফির থেকে ফুলের ফটোগ্রাফি করতে এবং দেখতে একটু বেশি ভালোবাসি‌। অন্যরকম একটা সৌন্দর্যতা লুকিয়ে থাকে ফুলের মধ্যে। যার ফটোগ্রাফি করলে আরো সুন্দরভাবে ফুটে ওঠে। এই ফুলটির কালার সাদা হওয়ার কারণে একটু বেশি আকর্ষণীয় লাগছে দেখতে এবং অসাধারণভাবে ফুটে উঠেছে।

IMG_20230119_153941.jpg

IMG_20230119_153943.jpg

IMG_20230119_153936.jpg

IMG_20230119_153934.jpg

IMG_20230119_153930.jpg

IMG_20230119_153928.jpg

device : Redme note 9
লোকেশন


পোস্ট বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনবাংলাদেশ

IMG-20220603-WA0000.jpg


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

ওয়াও অসাধারণ সাদা চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি। আপনার ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি খুব সুন্দর করে সাদা চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64130.84
ETH 1861.08
USDT 1.00
SBD 0.39