টগর ফুলের ফটোগ্রাফি

in Beauty of Creativitylast year

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মুলক পোস্ট শেয়ার করব। আমার শেয়ার করা আজকের এই ফটোগ্রাফিটি হলো একটি ফুলের ফটোগ্রাফি। এই ফুলটির নাম হলো টগর ফুল। এই টগর ফুল অতি পরিচিত একটি ফুল। আমরা কমবেশি সবাই এই ফুলটিকে চিনে থাকবো। টগর ফুল গুচ্ছ পাপরি ও একক পাপড়ির হয়ে থাকে। এই ফুলের আরও বিভিন্ন নাম রয়েছে যেমন কাঠ মল্লিকা, কাঠমালতি, চাঁদনী,কড়ি ইত্যাদি আরও অনেক নাম রয়েছে। টগর ফুলের মধ্যে কিছু গন্ধহীন এবং কিছু সুগন্ধি ফুল রয়েছে। এই ফুল আমাদের পুজোর কাজেও ব্যবহার করা হয়ে থাকে। এই ফুল গাছের ফটোগ্রাফি আমার বাড়ির ছাদবাগান থেকে করা। আমার বাড়ির ছাদ বাগানে দুই ধরনের টগর ফুলই রয়েছে। এই ফুলগুলো সাদা কালারের হয়ে থাকে মাঝখানে হালকা একটু হলুদ কালারও থাকে। গাছে কমবেশি সব সময় অসংখ্য ফুল ধরে থাকে। আমার আজকে শেয়ার করা ফুল গুলোর বিশেষ কোনো ঘ্রান নেই। তবে গাছে যখন একসাথে অসংখ্য সাদা রঙের এই ফুলগুলো ফুটে থাকে দেখতে অসম্ভব সুন্দর লাগে। দেখেই পুরো মন জুটিয়ে যায়। আজকে বিকালে ছাদে একটু হাটাহাটির জন্য গেছিলাম। তখন দেখি ছাদে এরকম সাদা সাদা অসংখ্য টগর ফুল ফুটে রয়েছে। তাই আমি এর কিছু ফটোগ্রাফি করে নেই। আর যা আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। আমার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

20250604_151803.jpg

20250604_151801.jpg

20250604_151744.jpg

20250604_151741.jpg

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63437.66
ETH 1881.67
USDT 1.00
SBD 0.37