সরকারী চাকুরী

in #bd9 years ago

পড়াশোনা শেষ করে প্রত্যেকেরই স্বপ্ন চাকুরী নামক সোনার হরিণ হাতে পাওয়া। এক্ষেত্রে চাকুরী প্রত্যাশী সকলের প্রথম পছন্দ সরকারী চাকুরী। এই সরকারী চাকুরীতে সর্বপ্রথমে রয়েছে ক্যাডার সার্ভিস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল বিভাগের কর্মকান্ড সুষ্ঠভাবে সম্পাদনের বিসিএস পরীক্ষার মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মী বাছাই করে থাকে। বিসিএস এর মাধ্যমে চাকুরী প্রাপ্তদের বিসিএস ক্যাডার বলা হয়ে থাকে। মূলত সরকারে উচ্চ পর্যায়ের পদগুলো বিসিএস-এর মাধ্যমে নেওয়া হয়। এছাড়া নিম্ন বা মধ্যম পর্যায়ের পদ পূরণ করতে স্ব স্ব মন্ত্রণালয় বা দপ্তর সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে লোক নিয়ে থাকে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা বাহিনীর কমিশন এবং নন কমিশন অফিসার, সরকারী ব্যাংক কর্মকর্তা, প্রাইমারী স্কুলের শিক্ষক, হাইস্কুলের শিক্ষক, সাব-ইন্সপেক্টর, কৃষি কর্মকর্তা, প্রযুক্তি কর্মকর্তা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61383.18
ETH 1642.90
USDT 1.00
SBD 0.41