"এক্সাম দিতে গিয়ে নতুন ফলের সঙ্গে পরিচিত হওয়া"

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।তাই চলে আসলাম আমি @green015 যথা নিয়মে আপনাদের মাঝে নতুন একটি বিষয় শেয়ার করতে।

এক্সাম দিতে গিয়ে নতুন ফলের সঙ্গে পরিচিত হওয়া:

IMG_20240203_080112.jpg

বন্ধুরা,অনেকেই জানেন আমার অনার্স ফাইভ সেমিস্টারের ফাইনাল এক্সাম চলছে।এই কারণে ঠিকভাবে কমিউনিটিতে সময় দিতেও পারছি না।তবুও মন পরে থাকে এখানে, তাই চেষ্টা করি যতদূর সম্ভব।যাইহোক আমি যেহেতু বর্ধমান শহরে মহিলা কলেজের একজন ছাত্রী।আমি আমার কলেজ সম্পর্কে আগে একটি পোষ্ট করেছিলাম।তবুও যারা জানেন না তাদের জন্য বলি--

বর্ধমান জেলায় শুধুমাত্র একটিই মাত্র মহিলা কলেজ রয়েছে।যদিও বর্ধমান জেলাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে।একটি হচ্ছে-পূর্ব বর্ধমান ও অন্যটি হচ্ছে পশ্চিম বর্ধমান।আমাদের কলেজ পূর্ব বর্ধমানের মধ্যে অবস্থিত।এখানে খরচটাও একটু বেশি তা সত্ত্বেও চান্স পেয়ে ভর্তি হলাম এই কলেজেই।আমাদের কলেজের নাম হচ্ছে-মহারাজাধিরাজ উদয় চাঁদ মহিলা মহাবিদ্যালয়

আগের সেমিস্টারগুলির মতোই আমাদের এক্সাম পড়েছে চেনা এক কলেজে।যদিও সেই কলেজের কিছু দৃশ্য আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি।যাইহোক আমরা কয়েকজন বান্ধবীরা বর্ধমান স্টেশনেই মিলিত হয়ে তারপর টোটো ধরে কলেজ চলে যায়।সেই কলেজের নাম হচ্ছে-
বিবেকানন্দ মহাবিদ্যালয় কলেজ।তো টোটো থেকে নেমেই চোখে পড়লো এক থলি অদ্ভুত ফলের উপর।টুক করে ছবি তুলতেই এক বান্ধবী জিজ্ঞাসা করলো।উত্তরে বললাম---ফলগুলো ভালো লেগে গেল যে,তাই ছবি তুললাম।

আসলেই ফলগুলো এত সুন্দরভাবে ধরে রয়েছে গাছে যে নিজেকে আটকাতে পারলাম না।প্রথমত এই কলেজের মধ্যে অসংখ্য গাছ লাগানো রয়েছে,যেগুলো নতুন ধরনের।প্রত্যেকটি গাছ ইয়া বড় বড়।কিন্তু কলেজের বাইরের গ্রাউন্ডে এই গাছটির উপর নজর পড়লো।অসংখ্য লাল ফলে ভরে আছে গাছটি।এক একটি থলে পাঁচ থেকে ছয়টি করে ফল রয়েছে।আসলে ফলগুলো পেঁকে গিয়েছে।ফলগুলো দেখতেই ভেবেছিলাম এগুলো হয়তো তুলা জাতীয় গাছ।আর গাছটি দেখতেও অনেকটা শিমুল গাছের মতোই।কিন্তু মজার বিষয় হচ্ছে--কলেজ থেকে বাড়ি ফিরে সন্ধ্যার দিকে ফোন নিয়ে ইউটিউব ঘাটতেই হঠাৎ এই ফলের একটি ভিডিও চোখে পড়লো।এর নাম শুনে আমি তো অবাক হলাম।

হ্যাঁ বন্ধুরা,এই ফলটি হচ্ছে এক জাতীয় বাদাম।এটি অনেক নামে পরিচিত, যেমন--- বাক্স বাদাম , পাহাড়ি বাদাম,জংলী বাদাম ইত্যাদি।আর এগুলো খুবই পুষ্টিকর ও সুস্বাদু খেতে।এই এক একটি ফল কোথাও কোথাও বিক্রি হয় 20 থেকে 25 টাকা দরে।যখন ফলটি ইউটিউবে দেখলাম তখন আমার তোলা ছবির সঙ্গে মিলিয়ে একই দেখলাম।বিশেষ করে ফলগুলো,তাই এটা সম্পর্কে আরো ভালোভাবে জানার চেষ্টা করলাম।

এই বাক্স বাদামের স্বাদ অনেকটা নারিকেলের মতো খেতে।একটি লাল ফলের ভিতরে আবার চারিদিকে সারিবদ্ধভাবে 15 থেকে 20 টি বাদাম রয়েছে কালো রঙের।ঝিনুকের মধ্যে মুক্তার মতোই যেন,হহি।এই একেকটি ফলের খোসা ছাড়িয়ে খেতে খেতে হয়।বাক্স বাদামের মধ্যে অনেক উপকারিতা রয়েছে।যেমন- রক্ত চাপ কমাতে সাহায্য করে, ক্লান্তি দুর করে, ক্যান্সার প্রতিরোধ করে,মস্তিষ্কের বিকাশ ঘটায়,রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ইত্যাদি।এছাড়া এই ফল দিয়ে এক প্রকার তেলও তৈরি করা হয়।যাইহোক খুবই ভালো লাগলো আমার যে, এই ফল সম্পর্কে আমি নতুন পরিচিত হলাম।

আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান,বিরহাটা

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

ফলের বিবরণ শুনে অবাক হলাম আসলে এরকম ফল আমিও কখনো খাইনি তাই মূলত কি নামে সম্বোধন করব বুঝতে পারছি না। তবে হ্যাঁ যেহেতু পাহাড়িবাদাম নামে পরিচিত তাই এটা পাহাড়ি কোন ফল হবে তাই হয়তো আমরা এই ফল সম্পর্কে অবগত নই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া, হয়তো ইউটিউবে সামনে চলে না আসলে আমিও কখনো জানতে পারতাম না।

 2 years ago 

আসলে আপনার পোস্ট পড়ার শুরুতে আমিও মনে করেছিলাম হয়তো গাছটি শিমুল গাছ হবে। কিন্তু পরে পোস্টটি পড়ে জানতে পারলাম সত্যি আপনি দারুন একটি ফলের সাথে পরিচিত হয়েছেন। আসলে এরকম যে ফল আছে সেটা আজ আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম। এভাবে ইউটিউব এর মাধ্যমে অনেকেই অজানা অনেক কিছুর সাথে সহজে পরিচিত হতে পারছে। যাহোক অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

একদম ঠিক, আমার তো ফল সম্পর্কে জেনে মনে হচ্ছে ওই কলেজের গাছ থেকে যদি খেতে পারতাম।হি হি।

 2 years ago 

আপু আশা করি পরীক্ষা খুব ভালোভাবে দিচ্ছেন। আসলে আমরা যতই ব্যস্ততার মধ্যে থাকি না কেনো,আমাদের মন কমিউনিটিতেই পড়ে থাকে। তবে কমিউনিটির কথা ভেবে পরীক্ষার রেজাল্ট খারাপ করবেন না আপু। যাইহোক আপনার পোস্ট পড়ে নতুন একটি ফলের সাথে পরিচিত হলাম। এই ফল আমি আগে কখনো দেখিনি। বাক্স বাদাম ফল দেখতেও দারুণ লাগছে। এই ফলের গুণাগুণ সম্পর্কে বিস্তারিত জানতে পেরে ভীষণ ভালো লাগলো আপু। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ভাইয়া, পরীক্ষা ভালোভাবেই শেষ করেছি আপনাদের আশীর্বাদে।আর সত্যিই এই ফলটি আমার জন্য নতুন অভিজ্ঞতার ছিল যদি খেতে পারতাম তাহলে আরো ভালো লাগতো,☺️☺️।ধন্যবাদ আপনাকে

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63999.25
ETH 1662.28
USDT 1.00
SBD 0.42