মনেরও রঙে রাঙাবো বনেরও ঘুম ভাঙাবো - পুরানো বাংলা ছবির গান কভার

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম

আজ বুধবার, ৭ই ডিসেম্বর ২০২২ ইং
২০ই অগ্রাহয়ণ, ১৪২৯ বঙ্গাব্দ

💕কেমন আছেন সবাই ?আশা করছি সকলে ভালো ও সুস্থ্য আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে বেশ ভাল আছি💕।

আজ আমি আবারও আপনাদের মাঝে আরও একটি নতুন গান কভার নিয়ে আসলাম। গান হলো মনের খোরাক। গান ভালবাসে না হয়ত এমন মানুষ খুব কম খুঁজে পাওয়া যাবে। গান হলো মানুষের মনের খোরাক। গান সহজেই মন কে শান্ত করে তুলে।

আজ আমি আপনাদের মাঝে এ দেশের একটি খুব পরানো ছবি মাসুদ রানা ছবির একটি গান নিয়ে এসেছি। গানটির মূল কন্ঠ শিল্পী শ্রদ্ধেয় সেলিনা আজাদ ম্যাম। আজ আমি জনপ্রিয় এই গানটির একটি ভিডিও কাভার করার সাহস করলাম। জানিনা আপনাদের কেমন লাগবে। আশা করি আপনাদের দৃষ্টিতে গানটি গ্রহণযোগ্য না হলে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।

এই গানটি বাংলাদেশের অনেক পুরানোে একটি বাংলা ছবি মাসুদ রানা ছবির গান। প্রায় অনেক বছর আগে গানটি তখনকার যুবক যুবতীদের প্রিয় গান ছিল। আজও এ যুগের ছেলে মেয়েদের কাছে গানটি সমান তালে জনপ্রিয়। আজ আমি চেষ্টা করেছি গানটির একটি ভিডিও কভার করার। আমি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

গানটির জানা অজানা কিছু বিষয়।

গানমনেরও রঙে রাঙাবো, বনেরও ঘুম ভাঙাবো
মূল শিল্পীসেলিনা আজিজ
গানটির সুরকারঅজ্ঞাত
গানের কথাঅজ্ঞাত
ছবিমাসুদ রানা
গান কভার@maksudakawsar

গানের লিরিক্স

মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো
সাগর পাহাড় সাগর পাহাড়
সবাই যে কইবে কথা

মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো

আকাশে বাতাসে জাগবে
প্রানেরও কাঁপন
বনেতে মনেতে লাগবে
মধুরও লগন
ফুলেরা হাসবে
ভ্রমর আসবে
সুরেতে গাইবে
তরুলতা

পাষাণেরও প্রান জাগাবো
প্রানেতে দোলা লাগাবো
মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো

আমি তো রবো না চিরদিন
রবে না এই ক্ষণ
হারানো স্মৃতিটি ছবিতে রবে গো তখন
যখনি দেখবে আমারি ছবি
মনেতে পড়বে কত কথা!!

তুলিরও ছোয়ায় এঁকে যাবো
ভাবনাগুলো রেখে যাবো
মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো
সাগর পাহাড় সাগর পাহাড়
সবাই যে কইবে কথা
নীলাঞ্জনা

উৎস

আমার গানের কভার ভিডিও

বন্ধুরা কেমন লাগলো আপনাদের জন্য আমার আজকের আয়োজন? আশায় রইলাম আপনাদের ভাল মন্দ মন্তব্যটুকু জানার । আর একটি কথা আমি যেহেতু কোন শিল্পী নয় ,তাই গানের কভার করতে যেয়ে আমার ভুল হওয়াটাই স্বাভাবিক। এজন্য আমি আপনাদের কাছে আবার আমার অজানা ভুলগুলোর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।

image.png

❤️ধন্যবাদ সকলকে।❤️

@maksudakawsar

image.png