তোমার সৃতি আজ বারে বারে কেন যে পরছে মনে - মা কে নিয়ে একটি দারুন কষ্টের সংগীত কভার
আসসালামু আলাইকুম
আজ শুক্রবার ৯ই ডিসেম্বর ২০২২ ইং
২২ই অগ্রাহয়ণ, ১৪২৯ বঙ্গাব্দ
হ্যালো , বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো ও সুস্থ্য আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে বেশ ভাল আছি। |
|---|
মা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। মায়ের শুন্যতা কখনই পূরণ করার নয়। মায়ের ভালবাসার আচঁলের ছায়া তলে আমরা প্রশান্তির ছোঁয়া খুঁজে পাই। যার মা নেই সেই প্রকৃত ভাবে অনুভব করতে পারে মায়ের ভালবাসার স্বাদ কত? দশ মাস দশ দিন গর্ভে ধারন করে মা একটি সন্তান কে পৃথিবীর আলো দেখায়। আবার সেই সন্তানের কষ্টেও মা অনেক কষ্ট পায়। সন্তানের জন্য মায়ের বুকে ভালবাসার অন্তঃ নেই।
আজ আমি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ সেই মাকে নিয়ে একটি সুন্দর ইসলামিক সংগীত আপনাদের মাঝে নিয়ে আসলাম। আমার মনে হয় সংগীতটি শুনলে আমার মত আপনারাও না কেঁদে পারবেন না । তবে কথা হলো সংগীত টি সকল কে মনযোগ সহকারে একটু শুনতে হবে।
সংগীত টি আমি যতবার শুনেছি ততবারই আমি কেঁদেছি। ততবার আমার মায়ের কথা মনে হয়েছে। কারন আমার মা চলে গেছে উপরে । জানিনা আমার মা কেমন আছেন? আশা করি মা তুমি যেখানেই থাকো আমাকে ছেড়ে অনেক ভাল থাকো। তোমার এ পৃথিবীর সকল না পাওয়া গুলো তুমি পেয়ে যাও অনায়াসে। সকল দুঃখ যা আমরা এ পৃথিবীতে তোমাকে দিয়েছি সেগুলো তুমি ভুলে যেও। ক্ষমা করে দিও কিন্তু আমাদের। ভাল থাকো মা তুমি ওপারে।
সংগীতটির জানা অজানা কিছু বিষয়।
|
|---|
মাকে নিয়ে খুব সুন্দর একটি গজল শুনলাম অনেক ভালো লাগলো শুনে। গজলটি শুনে খুবই মায়ের কথা মনে পড়ছে। আসলে মা ছাড়া পৃথিবীতে কেউ আপন নেই। দারুণ গজলটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মাকে হারিয়ে আজ বুঝতে পারছি মা ছাড়া পৃথিবীতে আপন কেউ হয় না।
মার মতো পৃথিবীতে আপন কেউ হয় না। যার মা নেই সে বোঝে মার অভাব ।আপনি মাকে নিয়ে খুব সুন্দর একটি ইসলামী সংগীত আমাদের মাঝে শেয়ার করেছেন ।ইসলামী সংগীত টি আমার কাছে সবসময় খুব ভালো লাগে ।আমি মাঝে মাঝে শুনি, আজকে আপনার কন্ঠে শুনে খুবই ভালো লাগলো আপু ।ধন্যবাদ আপনাকে এটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু আমার মা নেই তো, তাই আমি মায়ের অভাবটা খুব ভালোভাবেই বুঝি।
পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মা। আপনি চমৎকার একটি ইসলামিক গজল গেয়েছেন।তোমার সৃতি আজ বারে বারে কেন যে পরছে মনে। গজলটি আপনার মধুর কন্ঠে শুনে অনেক ভালো লাগলো। মাঝে মধ্যেই এভাবে গজল কভার করবেন। ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।
জি ভাইয়া চেষ্টা করব মাঝে মাঝে এভাবে গজল কভার করার জন্য।
মাকে নিয়ে সুন্দর একটি গান শুনলাম, বেশ ভাল লাগলো আপু। মা যার নেই, সেই বুঝে মা ছাড়া কি অসহায় লাগে।আমিতো আমার মাকে সব কিছু শেয়ার করি। মাকে ছাড়া কিছুই ভাবতে পারিনা। 🥲 অনেক ধন্যবাদ আপু সুন্দর একটি গান উপহার দেয়ার জন্য।
জিয়া আপু আপনার সাথে মাঝে মাঝে যখন ডিসকোডে কথা হয়, তখন বুঝতে পারি আপনার মাকে অনেক ভালোবাসেন। আশা করি এভাবেই মাকে ভালোবেসে যাবেন।
আপু, আপনি একদম চরম সত্য কথা বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মা। আর মা ছাড়া নিজের অস্তিত্বকে খুঁজে পাওয়া সম্ভব নয়। মা ছাড়া জীবন যেন মরুভূমির সমতুল্য। আর সেই মাকে নিয়ে আপনি খুব চমৎকার একটি ইসলামিক গান পরিবেশন করেছেন যা শুনে ভীষণ ভালো লাগলো। আপনি প্রতিনিয়ত খুব চমৎকার চমৎকার গানগুলো আমাদের মাঝে পরিবেশন করে আসছেন, আর আগামীতেও পরিবেশন করবেন এই প্রত্যাশা করছি। ধন্যবাদ
ভাইয়া আসলে মাকে নিয়ে গজল করার দুঃসাহস আমার কিভাবে যে হল সেটা আমি নিজেও বুঝতে পারছি না। মা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ একটি সম্পদ। চেষ্টা করব আগামীতে আরো নতুন নতুন কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য।
আপনার মাকে নিয়ে সঙ্গীত লিরিক্স টি অনেক ভালো লেগেছে আপু।বেশ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন নিজের কণ্ঠে।আসলেই পৃথিবীর অমূল্য সম্পদ মা। যার মা নেই সেই কষ্ট টা বুঝে।ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।
পৃথিবীতে আমরা কেউ বেঁচে থাকতে আসিনি একটা সময় আমাদের সকলকেই চলে যেতে হবে। এটা চিরন্তন সত্য আর এই চিরন্তন সত্যকে আরও সত্য করার জন্যই হয়তো আপনার মা আপনাদের থেকে বিদায় নিয়েছে যাই হোক আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনার মা কে জান্নাতুল ফেরদৌস দান করেন। মাকে ভালোবাসি না এরকম সন্তান পৃথিবীতে হয়তো খুঁজে পাওয়া যাবে না, একটা সন্তান যত খারাপই হোক না কেন মাকে সে অবশ্যই ভালবাসবে খুবই চমৎকার একটি সংগীত কভার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। শুনে খুবই ভালো লাগলো।
ধন্যবাদ ভাই আপনাকে আমার মায়ের জন্য দোয়া করার জন্য।
আমার মনে হয় আমি আমার মাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। মাকে ছাড়া এক মুহূর্তও টিকে থাকা অসম্ভব। আপনার মা নেই শুনে খুবই কষ্ট পেলাম আপু।আপনার কন্ঠে সংগীতটি বেশ ভালো মানিয়েছে।
আপনার মা নেই তো তাই আপনি এই সংগীতটি শুনে বারবার কেঁদেছেন। কিছু করার নেই আপু এটি সৃষ্টিকর্তার নিয়ম একদিন আমাদেরকেও এভাবে ছেড়ে চলে যেতে হবে। আপনার
আপু আমার মা বেঁচে থাকতে আমারও তাই মনে হতো আমি আমার মাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। কিন্তু এখন তো আপু থাকতে হচ্ছে।
অসাধারণ একটা গান কভার করেছেন দিদি। আসলে ধর্মীয় গানগুলো মনোযোগ দিয়ে শুনলে আমরা বুঝবো জীবনের সঠিক পথ কোনটা, কোন পথে চললে আমরা ঈশ্বরের মার্গ পাব সবটাই জানা যায়। অনেক ধন্যবাদ এত সুন্দর গানটা কভার করার জন্য। আর মা আমাদের সব কিছু। ওই কারনেই তো বলে-
জানিনা কতটা অসাধারণ গান কভার করলাম। তবে মায়ের প্রতি গভীর ভালোবাসা থেকেই এই গানের কভার টি করলাম।