বন্ধুদের সঙ্গে পিকনিক
পিকনিক মানে কিছু আনন্দঘন মুহূর্ত। পিকনিক খায় না এমন লোকের সংখ্যা খুঁজে পাওয়া দায়। ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বড় লোকজন সবাই প্রায় পিকনিক খায়। পিকনিক খাওয়ার জন্য অনেকেই দূরে কোথাও ঘুরতে যায়,অনেকে আত্মীয়-স্বজনদের সঙ্গেও ভালো একটা সময় কাটায়, আবার অনেকে বন্ধু-বান্ধবদের সঙ্গে পিকনিকে অংশগ্রহণ করে।
গতকাল রাতে আমিও বন্ধুদের সঙ্গে একটি আনন্দঘন মুহূর্ত কাটিয়েছি। সবাই মিলে একত্রে পিকনিক খাওয়ার মাধ্যমে এই আনন্দঘন সময় অতিবাহিত হয়েছে। অনেকদিন পর বগুড়ায় আমরা সকল বন্ধু একত্রিত হয়েছি। অনেকদিন পর সকলে একত্রিত হওয়ায় সবার মধ্যে একটা উত্তেজনাপূর্ণ অবস্থা বিরাজ করেছে এবং সবার সঙ্গে আলাপচারিতায় বেশ জমে উঠেছিল। সবাই ছেলে মানুষ হওয়াই নিজেরাই রান্না বান্না সম্পন্ন করেছি। সবাই মিলে একত্রে রান্না করে পিকনিক খাওয়ার মজাই আলাদা। তাছাড়াও সবাই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ায় অনেকদিন পর সবার দেখা হয় সবার মধ্যে আত্মতৃপ্তি বিরাজ করছিল। সবাই যখন উচ্চমাধ্যমিকে এক কলেজে পড়তাম তখন একত্রে প্রাইভেট পড়তে যাওয়া থেকে শুরু করে কত হাসি ঠাট্টা করেছি। এখন সব শুধু স্মৃতি হয়ে পড়ে রয়েছে। সবাই সবার খোঁজ খবর নেওয়া থেকে শুরু করে যাবতীয় পারিবারিক খোঁজখবর নেয়া হয়েছে। রান্না শেষে সবাই মিলে একত্রে খাওয়া দাওয়া করলাম।
বন্ধু মানে সুখ দুঃখের সাথী। বন্ধু মানে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলার সঙ্গী। আমাদের এই বন্ধুত্ব যেন কখনো ছিন্ন না হয়। এরকম আনন্দঘন মুহূর্ত যেন ফিরে আসে বার বার।বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক আজীবন।
অনেক সুন্দর হয়েছে। সত্যি বন্ধুদের সাথে পিকনিকের মজাই আলাদা। আমিও এলাকায় বন্ধুদের সাথে প্রায়ই এরকম পিকনিক করি। অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।
এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আশা করি সব সময় আমার পাশে থাকবেন।
নিশ্চয়ই।
মনে হচ্ছে আপনার দিনগুলো খুব আনন্দের সহিত কাটছে।শুভকামনা ভাইয়া আপনার জন্য।
হ্যাঁ দিদি,বেশ আনন্দের সঙ্গে বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছি। ধন্যবাদ আপনাকে।