আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। উষ্ণতার ছাপ ছাড়িয়ে বৃষ্টির শীতলতার ছোঁয়া নিয়ে আরো বেশী সতেজ থাকার চেষ্টা করছি, সুস্থতার সাথে নিজেকে আরো বেশী গতিশীল রাখার চেষ্টা করে যাচ্ছি। তবে যেহেতু আমরা সামাজিক জীব, যেহেতু পরিবার কিংবা আত্মীয় স্বজন কেউ অসুস্থ থাকলে সেটার একটা নিদারুণ প্রভাব আমাদের উপর পতিত হয়, মানসিকভাবে আমরা কিছুটা বিষন্ন হয়ে যাই। এটাকে আমি অবশ্যই স্বাভাবিক দৃষ্টিভঙ্গিকে দেখি এবং ভালো কিছু হিসেবে বিবেচনা করি।
যদিও বর্তমান সময়ে আমরা পরিবার কিংবা সম্পর্কগুলো হতে খুব বেশী বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, বিশেষত বর্তমান প্রজন্ম একটু বেশী আত্মকেন্দ্রিক হওয়ার কারণে এমনটা হচ্ছে। আমরা সর্বদা আমাদের স্বার্থগুলোকে প্রাধান্য দেয়ার চেষ্টা করি, অন্যের উপকার করার পূর্বে আমাদের লাভ-ক্ষতি হিসাব করার চেষ্টা করি। নিজের স্বার্থ কিংবা সুবিধা নিশ্চিত না হলে আমরা কারো উপকার করার চেষ্টা করি না, কি অবাক করা কান্ড তাইনা? অথচ আমাদের ইতিহাস এমনটা ছিলো না, আমাদের পারস্পরিক সম্পর্ক এমন ছিলো না, পারিবারিক বন্ধন এমনটাও ছিলো না।
আমাদের ধর্ম, সামাজিকতা এবং সম্পর্কগুলোর প্রাধান্য ছিলো আমাদের কাছে সবচেয়ে বেশী, কার কি অবস্থান? কি কার ধর্ম? এগুলো বিবেচ্য ছিলো না। অন্তত আমার ছোট বেলার অতীত হওয়া স্মৃতিগুলো এখনো আমাকে সেই বিষয়ের স্বাক্ষী বানিয়ে রেখেছে। আমাদের সম্পর্কগুলো তখন অনেক বেশী মজবুত ছিলো। অনেকের সাথে কোন সম্পর্ক ছিলো না, ছিলো না তেমনভাবে জানা বা পরিচয়, কিন্তু পাশাপাশি থাকার কারণে দারুণ একটা বন্ধন গড়ে উঠেছিলো তাদের সাথে, অন্তত যতদিন আমরা পাশাপাশি ছিলাম, খুব সুন্দর একটা অবস্থান ছিলো আমাদের।
এখন সেগুলো শুধুই স্মৃতি, বর্তমান প্রজন্ম হয়তো সেগুলো বিশ্বাসও করতে চাইবে না। কারণ তাদের বর্তমান অবস্থান এবং চিত্র, সেটা বিশ্বাস করতে দিবে না। আজ যেখানে রক্তের সম্পর্কের কোন মূল্যায়ন হচ্ছে না, আজ যেখানে ভাই ভাইয়ের সাথে জগড়ায় লিপ্ত, স্বামী-স্ত্রী কেউ কারো উপর ভরসা করতে রাজী নয়, সেখানে সম্পর্কগুলোর তুলনা করা নিছক বোকামী ছাড়া কিছুই নয়। সত্যি কোথায় ছিলাম আমরা আর কালের বিবর্তনে কোথায় এগিয়ে যাচ্ছি আমরা, এর শেষ পরিনতি কি হবে সেটা আল্লাহপাকই ভালো বলতে পারবেন।
সবশেষে একটা কথাই বলতে চাই, যারা নিজেদের স্বার্থ নিশ্চিত করতে চায়, যারা সুবিধার অধিকার প্রতিষ্ঠা করার জন্য পরিবার কিংবা সামাজিক বন্ধন হতে বিচ্ছিন্ন হয়ে যায়, তারা কি আদৌ সুখী আছে? তারা কি সত্যি নিজেদের স্বার্থ কিংবা সুবিধা নিশ্চিত করতে পেরেছে? নাকি অভিনয়ের আড়ালে এখনো বিষন্নতার ছায়ায় নিজেকে লুকিয়ে রাখার মিথ্য চেষ্টা করে যাচ্ছে? সময় খুবই নির্মম, স্বচ্ছ আয়নার মতো সবটা প্রকাশ করে দেয়!
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||


>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR