ব্যাডমিন্টন খেলা।

in আমার বাংলা ব্লগ3 years ago
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

আজকে আবারো আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আর একটু নতুন পোস্ট। ব্যাডমিন্টন যেটা শীতকালে খেলতে সবাই স্বাচ্ছন্দ বোধ করে। তাই এটাকে বলা চলে শীতকালীন একটা খেলা। এই ব্যাডমিন্টন খেলা আমার অনেক পছন্দ। আর আমার মনে হয় এখানে যারা আছেন তাদের মধ্যে অনেকেরই পছন্দের হবে। যাইহোক দুঃখজনক বিষয় হলেও সত্য একটা সময় দেখা যায় এই প্রিয় খেলা গুলোই আর খেলার সুযোগ হয় না। যদিওবা আমার এখনো তেমন কোনো পরিস্থিতি হয়নি যে ব্যাডমিন্টন খেলতে পারবো না। কিন্তু দুঃখের বিষয় হলো এ বছরে শুধুমাত্র দুই দিনই ব্যাডমিন্টন খেলেছি তাও আবার নানির বাসায় গিয়ে।

IMG_20231212_191943-01.jpeg

আর আমার বন্ধুরা যারা আছে তারা এখন পর্যন্ত রাতে ব্যাডমিন্টন খেলার আয়োজন করে উঠতে পারেনি। আসলে ওরা যে ব্যাডমিন্টন খেলে না তা কিন্তু নয়,ওরা শুধু্ ব্যাডমিন্টন কোর্টটা কেটে রেখেছে এবং সেখানে তারা বিকেল বেলায় খেলে। সত্যি বলতে বিষয়টা বেশ হাস্যকর কারণ ব্যাডমিন্টন বেশিরভাগই রাতে খেলা হয়। আর বিকেলে তো বেশিরভাগ ছোট বাচ্চাদের খেলতে দেখা যায় কারণ তাদের বাড়ি থেকে অতটা পকেট মানি দেয় না যে তারা রাতে লাইট লাগিয়ে খেলা খেলবে। আর সবার তো রাতে বাসা থেকে বাইরে বেরোনোর পারমিশন ও দেয় না। কিন্তু আমাদের পাড়ায় বিষয়টা একদম উল্টো হয়ে গিয়েছে।

কয়েকদিন আগে রাতে বাড়ি ফেরার সময় দেখলাম যে ছোট ভাইয়েরা অর্থাৎ যাদের বয়স ১০ থেকে ১৪ এর মধ্যে হবে তারা রাতে লাইট লাগিয়ে ব্যাডমিন্টন খেলছে। সত্যি বিষয়টা দেখে বেশ অবাক হয়েছিলাম কারণ এত ছোটবেলায় আমাদের এরকমভাবে রাতে ব্যাডমিন্টন খেলার সুযোগই হয়নি। আর ছোট বেলার কথা না হয় বাদই দিলাম এ বছরেই তো এখন পর্যন্ত রাতে ব্যাডমিন্টন খেলার আয়োজন করতে পারলাম না। সত্যি ওদের সাথে যদি আমাদের কম্পেয়ার করতে যাই তাহলে বিষয়টা বেশ হাস্যকর হয়ে দাঁড়াবে। কারণ পাড়ার ছোট ভাইয়েরা রাতে লাইট লাগিয়ে খেলা খেলছে আর এদিকে আমরা বড় হয়ে বিকাল বেলায় খেলছি।

তবে আমি যেহেতু কাজ করি তাই আমার সেই সুযোগটাও হচ্ছে না।যদি কাজ না করতাম তাহলে হয়তোবা আমিও ওদের সাথেই বিকাল বেলায় ব্যাডমিন্টন খেলতে পারতাম । আর এই ভেবে নিজেকে সান্ত্বনা দিতাম যাক ভালো তাও তো খেলা হচ্ছে। কিন্তু আমি তো বাড়ি আসি রাতে তাই বিকেল বেলায় খেলার সুযোগ নেই। যাই হোক তারা রাতে খেলার ব্যবস্থা করবে করবে বলে অনেকটাই এগিয়ে গিয়েছে অর্থাৎ সবকিছুই রেডি করে ফেলেছে শুধু লাইটটা সেট করে খেলা শুরু করে দিতে হবে। কিন্তু সেটা যে কবে হবে তা আমার জানা নেই। আসলে সত্যি বলতে একটা বিষয় লক্ষ্য করলাম যে কেউই সেভাবে এগোতে চাচ্ছে না,জানি না কেন এমনটা করছে। আসলে দিন দিন খেলা গুলো এভাবে হারিয়ে যাচ্ছে আমাদের মাঝ থেকে।

তো প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির ভাই বোন ও বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। আপনাদের এবছরের ব্যাডমিন্টন খেলার সুযোগ হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কারা কারা নিয়মিত ব্যাডমিন্টন খেলেন সেটাও জানাতে ভুলবেন না। তো যাই হোক আজকের মতো এটুকুই আবারো খুব শীঘ্রই নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনার মত আমিও ব্যাডমিন্টন খেলা অনেক পছন্দ করি। নিজের কাজের কারণে বিকালবেলাতে ব্যাডমিন্টন খেলতে পারেন না সেই কারণে এর রাতের বেলাতে খেলার ব্যবস্থা করছেন জেনে অনেক ভালো লাগলো ভাই। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

সময় উপযোগী একটি খেলা আসলে শীতকাল আসলেই গ্রাম বাংলার সব জায়গায় এই খেলার ধুম পড়ে যায়। আমাদের বাড়ির পাশে তো প্রত্যেকদিন খেলা চলছেই। আর ব্যাডমিন্টন খেলাটা এতটাই ভাললাগা হয়ে উঠেছে আমাদের দেশে তা বলে বোঝানো সম্ভব নয়। ছোট বড় সকল শ্রেণীর মানুষ খুব পছন্দ করে এবং এমনকি ছেলে ও মেয়ে সবাই খেলে।

 3 years ago 

হ্যাঁ ভাই ঠিক বলেছেন ব্যাডমিন্টন খেলা দিন যেন অনেক জনপ্রিয় হচ্ছে কিন্তু আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। কারণ এই বছরে এখন পর্যন্ত সেভাবে ব্যাডমিন্টন খেলতে পারিনি।

 3 years ago 

ব্যাডমিন্টন খেলার কোট কেটে রেখেছেন কিন্তু রাতের বেলা খেলা শুরু করবেন করবেন করে খেলা শুরু করছেন না তবে আপনার আগেই ছোটরা রাতের বেলা লাইট লাগিয়ে ব্যাডমিন্টন খেলা শুরু করে দিয়েছে এটা জেনে ভালো লাগলো। আমাদের এদিকে ব্যাডমিন্টন খেলা শুরু হয়ে গিয়েছে রাত্রে যেহেতু বাসায় এসেছি ছোট ভাইয়েরা আয়োজন করেছে সেখানে গিয়ে খেলাধুলা করি বেশ ভালই লাগে। রাতের বেলা এই খেলাটা খেললে সেই রাতে ভাল ঘুম হয়। আশা করছি খুব দ্রুতই আপনারা ব্যাডমিন্টন খেলা শুরু করবেন। শুভকামনা রইল আপনাদের জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাইয়া অপেক্ষায় আছি কবে বন্ধুরা খেলার আয়োজনটা করবে এবং আমরাও খেলা শুরু করব।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64157.74
ETH 1886.81
USDT 1.00
SBD 0.38