"কৃষ্ণসায়র ফুলমেলা"(আর্টিফিশিয়াল কিছু ফুলের ফটোগ্রাফি পর্ব : 19)

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।প্রতিদিন যে বিরক্তিকর গরম পড়ছে তাতে ভালো থাকাটাই কঠিন বিষয়।তবে আমার অবস্থা এই গরমে বেশ নাজেহাল।যাইহোক দুইদিন পর আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

"কৃষ্ণসায়র ফুলমেলা"

আর্টিফিশিয়াল কিছু ফুলের ফটোগ্রাফি পর্ব : 19

GridArt_20250531_174934167.jpg

এখন জ্যৈষ্ঠ মাস চলছে।তার সঙ্গে আম-কাঁঠাল পাকানো তীব্র রোদ গরম।তবে যাইহোক আমি এই ছবিগুলো সংগ্রহ করেছিলাম শীতকালেই।কারণ শীতকালেই দেখা যায় প্রচুর পরিমাণে সত্যিকারের নানান রঙিন ফুলের সমাহার।দেখলে যেন চোখ জুড়িয়ে যায়।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে একটি ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া গিয়েছিল।এই মিলনমেলার মধ্যে আবার হরেক রকমের জিনিস নিয়ে মেলা বসেছিলো।যেখানে আবার আর্টিফিশিয়াল কিছু ফুল গাছেরও মেলা বসেছিলো।যেগুলো দেখতে একেবারেই সত্যিকারের মতোই লাগছিলো।তো আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আর্টিফিশিয়াল কিছু ফুলের ফটোগ্রাফিগুলির আজকের আয়োজন।তো চলুন শুরু করা যাক---

আর্টিফিশিয়াল কিছু ফুলের ফটোগ্রাফি:

IMG_20250531_142233.jpg

এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ফুল।প্রত্যেকটি ফুল আলাদা রকমের ছিল ও খুবই আকর্ষণীয় ছিল।যেগুলো ঘর সাজানোর জন্য দারুণ উপযোগী।ছোট ছোট সবুজ পাতাযুক্ত আর্টিফিশিয়াল গাছগুলো যেমন সুন্দর দেখতে ছিল তেমনি সাদা রঙের বেলি ফুলের মতো এক ধরনের ফুলও ছিল।

IMG_20250531_142158.jpg

এখানেও বেশ কিছু আর্টিফিশিয়াল ফুল ছিল।যেখানে দুই রকমের ফুল ছিল তবে বিভিন্ন কালারের।যেমন হলুদ, সাদা,গোলাপি ও লাল রঙের ফুল ছিল।তাছাড়া হালকা গোলাপ ফুলের মতো দেখতে এক ধরনের আর্টিফিশিয়াল ফুলও ছিল।

IMG_20250531_141959.jpg

IMG_20250531_141928.jpg

এই জাতীয় আর্টিফিশিয়াল ফুল দিয়ে বিয়ে বাড়ি,অনুষ্ঠান বাড়ি কিংবা কোনো ধর্মীয় উৎসবেও সাজানো হয়ে থাকে।যেগুলো দেখতে সত্যিকারের মতো মনে হলেও এগুলো দীর্ঘদিন ব্যবহার যোগ্য।এখানে বিভিন্ন রঙের ডালিয়া ও চন্দ্রমল্লিকা ফুলের আর্টিফিশিয়াল রয়েছে।এখানেও বেশ কিছু আর্টিফিশিয়াল জবা ফুল রয়েছে।

IMG_20250531_165108.jpg

এখানে খুব সুন্দর কয়েকটি ফুলের টব বা ফুলদানি ছিল।যেগুলোর মধ্যে আর্টিফিশিয়াল গ্ল্যাডিওলাস ফুল ও রাখা ছিল গোলাপি রঙের।এছাড়া গোলাপ,চন্দ্রমল্লিকা ও কচু পাতাবাহারের আর্টিফিশিয়াল ছিল।এখানের বড় বড় ফুলদানীগুলির গায়ের ডিজাইনগুলি দেখতে অনেক আকর্ষণীয় ছিল।

IMG_20250531_142128.jpg

এখানে বেশ কিছু আর্টিফিশিয়াল ফুল যেমন--সূর্যমুখী,গোলাপ,চন্দ্রমল্লিকা, থুজা ও ছোট্ট ছোট্ট কিছু আর্টিফিশিয়াল ফুল রয়েছে।তাছাড়া এই আর্টিফিশিয়াল সূর্যমুখী ফুলগুলি যেহেতু লতানো টাইপের ছিল সেহেতু এগুলো দরজা ও সিঁড়ি সাজালে বেশ আকর্ষণীয় লাগে।

IMG_20250531_142028.jpg

মেলা ঘুরতে ঘুরতে যেহেতু বিকেল হয়ে গিয়েছিলো।সেহেতু এখানে একজন মহিলা ব্যাগ থেকে আর্টিফিশিয়াল ফুলগুলি বের করে নিয়ে সাজিয়ে রাখছিলেন তার দোকানে।তাছাড়া বড় পলিথিন ব্যাগের ভিতরেও অনেক আর্টিফিশিয়াল ফুল গাছ ছিলো।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমানের গোলাপবাগ

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 last year 

ফুলগুলো আর্টিফিশিয়াল হলেও দেখতে খুব সুন্দর লাগছে। এই ধরনের আর্টিফিশিয়াল ফুলগুলো বর্তমানে অনেক পাওয়া যায়। কারণ সবাই ঘরটাকে সুন্দর ও পরিপাটি দেখতে ভালোবাসে তাইতো ঘরে সাজিয়ে সৌন্দর্য বৃদ্ধি করে।ধন্যবাদ আপু পোস্টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

যথার্থ বলেছেন আপু,তাছাড়া সবাই ফেক জিনিসের প্রতি এখন আগ্রহী বেশি।ধন্যবাদ আপনাকে।

 last year 

আর্টিফিসিয়াল ফুলের গঠনশৈলি এমন হয়ে থাকে দেখে বোঝার কোন উপায় থাকে না এটা আসল ফুল না। বেশ সুন্দর ছিল আপনার ফটোগ্রাফি গুলো। দারুণ করেছেন আপু ফুলের ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 64075.87
ETH 1745.67
USDT 1.00
SBD 0.42