বই নিঃস্বার্থ সঙ্গী
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমরা আমাদের জীবনে নিঃস্বার্থ মানুষ খুব কম পাই।অনেক কিছু হয়তো আমরা পাই। তবে সেটা একেবারে স্বার্থের কারণে কিংবা আমরা হয়তো সেটার জন্য কিছু মূল্য নির্ধারণ করি বলেই। যেমন ধরুন আপনার ঘরে কোনো একজন মানুষ আপনার জন্য অনেক কষ্ট করছে। তবে আমি এখানে আমাদের নিজেদের মা দের ইনক্লুড করবো না। কারণ উনারা সত্যিই নিঃস্বার্থ।
তবে মা কিংবা স্ত্রী কন্যা এরা বাদে ধরুন আপনাকে কেউ অনেক বেশি আদর যত্ন করছে, আপ্যায়ন করছে। এখন বেশিরভাগ সময় আপনি যেটা দেখবেন। সেটা হলো সে কিন্তু তার নিজের কোনো একটি স্বার্থের জন্যই আপনাকে এই আদর যত্ন করছে। এখন পৃথিবীতে সব কিছুতেই যেমন এক দুটো উল্টো ঘটনা রয়েছে। তো এখানেও থাকতে পারে হয়তো অনেকে নিঃস্বার্থভাবেই করে। কিন্তু আমি এখানে মেজোরিটিকে উদাহরণ হিসেবে ধরবো। অর্থাৎ স্বাভাবিকভাবেই সবাই আসলে স্বার্থ দেখে কাজ করে।
কিন্তু আমি মনে করি এই স্বার্থপর দুনিয়ায় একজন নিঃস্বার্থ সঙ্গী হতে পারে বই। কারণ সাধারণত যে কোনো ভালো বই আপনার মন ভালো করে দিতে পারে মুহূর্তের মধ্যে এবং বই আসলে আমরা যখন পড়ি তখন আমাদের মন মানসিকতা অনেক বেশি উন্নত হয়। সাধারণত কোনো খারাপ মানুষের সাথে বসে আপনি কোনো বিষয় নিয়ে আলাপ-আলোচনা করলে যতোটা আপনার মস্তিষ্কের বিকৃতি ঘটবে ঠিক ততোটাই আপনার মস্তিষ্কের উন্নতি ঘটবে একটি ভালো বই পড়লে। তাই আমি মনে করি আমাদের সকলের জীবনের অন্যতম একজন সঙ্গী আমাদের করা উচিত বইকে।কারণ বই শুধুমাত্র নিঃস্বার্থ সঙ্গী তা নয়। বই আমাদের শিক্ষক। কারণ বই পড়েই আমরা অনেক ভালো কিছু শিখতে পারি।