সুস্থ হয়েও!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকে আপনাদের সাথে একেবারে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করবো। অর্থাৎ এটাই বলতে চাইলাম যে, ঘটনাটি আজকেই ঘটেছে এবং আজকেই আসলে আমি যখন কিছু লেখা লিখি করার চেষ্টা করছিলাম। তখন ওই ঘটনাটি বারবার আমার মাথায় চলে আসছিলো। তাই ভাবলাম যে সেই লেখাটি আপনাদের সাথে শেয়ার করি তাহলে হয়তো আপনাদের ভালো লাগবে।

আজকে একটা খাবারের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলাম। অর্থাৎ বলা চলে যে কিছু খাবার কেনার জন্য দাঁড়িয়েছিলাম। অর্থাৎ ভাবছিলাম যে কি কেনা যায়। কারণ বাসায় যাওয়ার পথে আসলে খুব ক্ষুধা পেয়ে গিয়েছিলো। কিন্তু রাস্তায় দাঁড়িয়ে কোথাও খেতে ইচ্ছে করছিলো না। তো তাই ভাবলাম যে একসাথে রাস্তা থেকে কিছু নিয়ে নেই। তাই দোকান থেকে কিছু নিয়ে এর পরে বাসায় গিয়ে একসাথে খাবো। তো সে কারণে আসলে দোকানের সামনে দাঁড়িয়ে চিন্তা করছিলাম যে তখন কি নেওয়া যায়।

তো হুট করেই দেখলাম একজন মহিলা ভিক্ষা চাইছে আমার কাছে। তো আমি একটু ভালোভাবে মহিলাটির দিকে লক্ষ্য করে ভাবলাম যে মহিলাটির আপাদমস্তক একেবারেই সুস্থ। অর্থাৎ এতোটাই সুস্থ যে সে আসলে কাজ করে খেতে পারবে। কিন্তু পরবর্তীতে দেখলাম যে সে আসলে এমন ভাবে ভিক্ষা করছে যেনো মানুষ মনে করে সে অনেক বেশি অসুস্থ। আসলে এই ব্যাপারগুলো খুব অবাক লাগে। কারণ তারা সুস্থ হয়েও ভিক্ষা করা ছাড়তে পারে না। যেটা অবশ্যই অনেক বেশি অন্যায়। কারণ ভিক্ষা শুধুমাত্র তাদের জন্য যারা আসলে একেবারে কোনো কাজ করে খেতে পারে না। তাই এই ব্যাপারটি আমার কাছে বেশ অবাক লাগে বলা চলে। অর্থাৎ যারা সবকিছু করতে পেরেও ভিক্ষা করে তারা।

ABB.gif

Sort:  

অসাধারণ, @un-stoppable! আপনার আজকের জেনারেল রাইটিং পোস্টটি খুবই প্রাসঙ্গিক এবং চিন্তা-উদ্দীপক। নিজের চিন্তা ভাবনা গুলো এত সুন্দর ভাবে গুছিয়ে লেখার জন্য আপনাকে ধন্যবাদ।

বিশেষ করে, একজন সুস্থ মানুষের ভিক্ষা করার বিষয়টি নিয়ে আপনি যে গভীর চিন্তা প্রকাশ করেছেন, তা আমাকে মুগ্ধ করেছে। এটা সত্যিই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনার লেখার মাধ্যমে এই সমস্যাটি অনেকের নজরে আসবে।

আপনার লেখার ধরণ খুবই সাবলীল এবং সহজবোধ্য, যা পাঠকদের আকৃষ্ট করবে। আমি মনে করি, আপনার এই পোস্টে আরও বেশি মন্তব্য এবং আলোচনা হওয়া উচিত।

সবাইকে অনুরোধ করছি, @un-stoppable এর এই লেখাটি পড়ুন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে পোস্টটিকে আরও সমৃদ্ধ করুন! আপনার গঠনমূলক মন্তব্য লেখকের জন্য উৎসাহস্বরূপ হবে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 63413.24
ETH 1682.04
USDT 1.00
SBD 0.42