আপন/পর - স্বার্থপর

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আপন বলি কিংবা পর, মানুষ আসলে যাই হোক না কেন, সবটাই যেন স্বার্থপর। আমাদের নিজেদের জায়গা থেকে যদি বলি, বিশেষ করে আমি যদি নিজের সমালোচনা করতে চাই, তাহলে আমার মনে হয় যে আমরা সকলেই আসলে অনেক বেশি স্বার্থপর। আমি নিজেও আসলে স্বার্থ ছাড়া বর্তমানে যেন কোন কিছুই চিন্তা করতে পারি না, যেটা কখনোই হওয়া উচিত ছিল না। নিজের স্বার্থ দেখে অবশ্যই চলতে হবে, কিন্তু নিজের স্বার্থ দেখার মধ্যেও একটা সীমা থাকা উচিত। অর্থাৎ, আমরা যদি নিজের স্বার্থ দেখতে দেখতে অন্যের ক্ষতি করে ফেলি, সেটা কিন্তু হিতে বিপরীত হয়।

অর্থাৎ, আমরা আসলে বেশিরভাগ সময় এটাই করে থাকি এবং এটা আমরা একটুও বুঝতে পারি না। আমরা আসলে সব সময় অন্যের ক্ষতি চাইতে চাইতে নিজের ক্ষতি করি এবং সেটা হয় স্বার্থপরতার মাধ্যমে। আসলে, স্বার্থপরতার একটা সীমা থাকা উচিত—কখনোই স্বার্থপর হয়ে অন্যের ক্ষতি করার চেষ্টা করা উচিত নয়। স্বার্থ এমন একটা ব্যাপার, যেটা একান্তই নিজের, একান্তই ব্যক্তিগত। নিজের স্বার্থে ঘা লাগলে কেউ কখনোই ক্ষমা করে না—এটাও খুব স্বাভাবিক।

কিন্তু, আসলে আমরা যদি নিজের স্বার্থ ঠিক করতে গিয়ে এবং নিজে সবকিছু পেতে গিয়ে অন্যকে ধ্বংস করে দেই, অন্যের কোন কিছু ধ্বংস করে দেই, সেটা কিন্তু আমাদের জন্য সৃষ্টিকর্তা ১০ গুণ বিপদ করে পাঠাবেন। কারণ, তিনি ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। তাই আমরা যদি স্বার্থপরতার মাধ্যমে অন্যের ক্ষতি করতে থাকি এবং সেটা যদি চলমান রাখি, তাহলে কিন্তু দিনশেষে আমাদের এই অনেক বড় ক্ষতি হয়ে যাবে, যেটা হয়তো আমরা বুঝতেও পারবো না।

অর্থাৎ, আপন-পর—আসলে যেই স্বার্থপর হোক না কেন, আমি নিজে কখনোই কিন্তু স্বার্থপর হতে পারব না। তাতেই কিন্তু সমস্যা, তাতেই হল বিপদ।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63413.19
ETH 1780.09
USDT 1.00
SBD 0.39