উদ্দেশ্যহীন আর কতোদিন?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

সত্যি কথা বলতে আমাদের বেশিরভাগ মানুষ এর জীবন কিন্তু উদ্দেশ্যহীন। অর্থাৎ এখানে আমি এটাই বোঝালাম যে, আমরা বেশিরভাগ মানুষ আসলে একেবারে উদ্দেশ্যহীন ভাবেই চলাফেরা করেন। আমাদের জীবনে আসলে অবশ্যই একটি উদ্দেশ্য থাকা উচিত। কারণ উদ্দেশ্য ছাড়া জীবন একেবারে পথভ্রষ্ট। কারণ আমরা আমাদের মধ্যে যদি কোনো উদ্দেশ্য না থাকে। তাহলে আমরা জীবনের কোন পর্যায়ে গিয়ে থামবো কিংবা জীবনের কোন পর্যায়ে আমাদের যাওয়া উচিত, সেসব সম্পর্কে আমরা উদাসীন হবো। আর আমরা যদি এসব সম্পর্কে উদাসীন হই। তাহলে আসলে আমাদের জীবন একটা সময় গিয়ে আমাদের বৃথা মনে হবে।

উদ্দেশ্যহীনভাবে চলা কখনোই ঠিক নয়। মানুষের জীবন ছোট হোক বড় হোক যা ই হোক না কেনো। মানুষের পড়াশুনা, বিদ্যাবুদ্ধি যা ই হোক না কেনো। প্রতিটি মানুষের উচিত, নিজের জীবনের একটি উদ্দেশ্য সেট করা। কারণ আমরা যতোক্ষণ পর্যন্ত না ই উদ্দেশ্য সফল করতে পারবো।ততোক্ষণ পর্যন্ত আমরা কষ্ট করে যাবো এবং যখন আমরা উদ্দেশ্য হাসিল করবো। তখন কিন্তু আমরা চাইবো যে, সেই উদ্দেশ্য থেকে বের হয়ে আরো ভালো কোনো উদ্দেশ্য জীবনে আনার।

আসলে এসব খুব দরকার। অর্থাৎ উদ্দেশ্যহীনভাবে জীবনে, যা সামনে আসছে তাই করে যাওয়া এবং একটা পর্যায়ে গিয়ে হতাশ হয়ে যাওয়া। কারণ ওই যে বললাম, উদ্দেশ্যহীনভাবে যখন আমরা চলি। তখন কিন্তু আমাদের জীবনের কোনো কিছুই ঠিক থাকে না। অর্থাৎ আমরা কি করবো না করবো, কি করা উচিত কিংবা কি করা উচিত নয়। কোনো কিছুই আমাদের মাথায় কিংবা মনে থাকে না। তাই উদ্দেশ্যহীন ভাবে কখনোই চলা ঠিক নয়। কারণ উদ্দেশ্যহীন ভাবে যারা চলে ওদের জীবনে কখনোই কোনো সফলতা আসতে আমি দেখিনি। আর যদি সেটা আসে, তাহলে সেটা স্থায়িত্বকাল হয় খুব কম।

ABB.gif

Sort:  

বাহ @steem-articles! আপনার আজকের জেনারেল রাইটিং পোস্টটি খুবই সময়োপযোগী। জীবনের উদ্দেশ্যের উপর আপনার চিন্তাগুলো খুব সহজ ভাষায় তুলে ধরেছেন, যা সহজেই পাঠকের মন জয় করে নেয়। বিশেষ করে, উদ্দেশ্যহীন জীবনের খারাপ দিকগুলো আপনি যেভাবে ব্যাখ্যা করেছেন, তা সত্যিই অসাধারণ।

আমি মনে করি, আপনার এই লেখাটি অনেক নতুন পাঠককে তাদের জীবনের লক্ষ্য খুঁজে নিতে সাহায্য করবে। আপনার লেখার মাধ্যমে আপনি যে সুন্দর একটি বার্তা দিয়েছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার এই পোস্টটি Steemit-এ আরও বেশি মানুষের কাছে পৌঁছানো উচিত। সবাই আসুন এবং @steem-articles এর মূল্যবান লেখাটি পড়ুন এবং মন্তব্য করে উৎসাহিত করুন!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61644.63
ETH 1604.36
USDT 1.00
SBD 0.47