ব্যস্ত জীবনে মানসিক শান্তি খুঁজে পাওয়ার উপায়

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের জীবনের ব্যস্ততা দিন দিন বেড়ে চলেছে। কাজের চাপ, পড়াশোনা, পরিবার, দৌড়ঝাঁপ সব মিলিয়ে প্রায়ই মনে হয় মাথার ভেতর একটা অদৃশ্য ভার জমে আছে। এই ব্যস্ত জীবনের ভিড়ে মানসিক শান্তি ধরে রাখা সত্যিই একটা চ্যালেঞ্জ। কিন্তু একটু সচেতন হলে আমরা নিজের ভেতরে সেই শান্তিটুকু খুঁজে নিতে পারি। দরকার সময়কে সঠিকভাবে ব্যবহার করা। অনেক সময় আমরা ছোট ছোট কাজ জমিয়ে রাখি, পরে সেটা পাহাড়ের মতো চাপ হয়ে দাঁড়ায়। তাই সময়ের কাজ সময়ে শেষ করার অভ্যাস মানসিক চাপ কমায়।

প্রতিদিন নিজের জন্য কিছুটা সময় বের করা জরুরি। সেটা হতে পারে ভোরে হাঁটাহাঁটি, বই পড়া, গান শোনা কিংবা প্রিয় কোনো কাজ করা। এই অল্প সময়ের অবসর আমাদের মনকে অনেকটা হালকা করে দেয়।ধ্যান বা মেডিটেশন খুব কার্যকর। দিনে মাত্র কয়েক মিনিট চোখ বন্ধ করে শান্তভাবে বসে থাকা, গভীরভাবে শ্বাস নেওয়া আর ছেড়ে দেওয়া মনকে শান্ত করে এবং অস্থিরতা দূর করে।

আর আমাদের চারপাশে ইতিবাচক মানুষ রাখা দরকার। যারা সবসময় অভিযোগ করে বা নেতিবাচক কথা বলে, তারা মনকে আরও ভারী করে তোলে। তাই ভালো মানুষের সাথে সময় কাটালে মানসিক শান্তি বাড়ে।প্রকৃতির সাথে সময় কাটানোও অনেক কার্যকর। সবুজ গাছপালা, আকাশ, নদী বা খোলা বাতাস আমাদের ভেতরের ক্লান্তি অনেকটা দূর করে দেয়।

জীবনের প্রতিটি বিষয়ে কৃতজ্ঞ হতে শেখা দরকার। ছোট ছোট জিনিসে খুশি খুঁজে নেওয়া আর অল্পতেই সন্তুষ্ট থাকতে শেখা মানসিক শান্তির আসল রহস্য।ব্যস্ত জীবন কখনোই থামবে না, কিন্তু সেই জীবনের ভেতরে শান্তি খুঁজে নেওয়া আমাদেরই হাতে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.090
BTC 63260.94
ETH 1791.75
USDT 1.00
SBD 0.39