ভালোবাসা কি শুধু অনুভূতির নাম নাকি ত্যাগেরও আরেক রূপ?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

ভালোবাসা শব্দটা শুনলেই প্রথমে মনে আসে এক ধরনের কোমল অনুভূতির কথা। কাউকে ভালো লাগা, তার কাছে থাকার ইচ্ছে, তাকে সুখী দেখতে চাওয়ার প্রবল আকাঙ্ক্ষা সবই ভালোবাসার অংশ। কিন্তু প্রশ্নটা থেকে যায়, ভালোবাসা কি শুধু এই অনুভূতির নাম? নাকি এর ভেতরে লুকিয়ে আছে ত্যাগেরও এক শক্তিশালী রূপ?আমার মনে হয়, ভালোবাসা যদি কেবল অনুভূতির মধ্যে সীমাবদ্ধ থাকত, তবে তা এত গভীর, এত স্থায়ী হতো না। কারণ শুধু ভালো লাগা দিয়ে সম্পর্ক টেকে না। একটা সম্পর্ক টিকে থাকে তখনই, যখন আমরা নিজের কিছু চাওয়া, কিছু স্বার্থ, এমনকি নিজের সুখও ত্যাগ করতে রাজি হই অন্যজনের জন্য। সেই জায়গাটাই ভালোবাসাকে শুধু অনুভূতি নয় বরং ত্যাগের প্রতিচ্ছবি করে তোলে।

যেমন একজন মা তার সন্তানের জন্য নিজের আরাম, নিজের ইচ্ছা পর্যন্ত ভুলে যান। সন্তানের মুখে হাসি ফোটাতে তিনি সব কষ্ট হাসিমুখে সহ্য করেন। এটাই কি ভালোবাসা নয়? আবার একজন মানুষ যখন তার প্রিয়জনকে সুখী করার জন্য নিজের ইগো বা অভিমান ভেঙে দেয়, তখন সেটা ত্যাগেরই এক রূপ। এখানে ভালোবাসা কেবল হৃদয়ের অনুভূতি হয়ে থাকে না, বরং কর্মে প্রকাশিত হয়।

ভালোবাসার সৌন্দর্য আসলে এখানেই। শুধু অনুভূতির জায়গায় সীমাবদ্ধ না থেকে এটি আমাদেরকে নিঃস্বার্থ করে তোলে। আমরা শিখি কিভাবে নিজের চাইতেও অন্যের প্রাধান্য দিতে হয়, কিভাবে নিজের আনন্দ অন্যের আনন্দের সাথে মিশে যায়।তাই আমার কাছে ভালোবাসা মানে শুধু মিষ্টি অনুভূতি নয়, বরং গভীর ত্যাগও। অনুভূতি হয়তো আমাদেরকে ভালোবাসার পথে টেনে আনে, কিন্তু ত্যাগই সেই ভালোবাসাকে অটুট রাখে, দীর্ঘস্থায়ী করে তোলে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59147.39
ETH 1559.63
USDT 1.00
SBD 0.42