আত্মসম্মানের দিকটা যেনো ভুলেই যাই!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আত্মসম্মান কতো বড় ব্যাপার!কিন্তু আত্মসম্মানের দিকটা আসলেই আমরা অনেক সময় ভুলে যাই। বিশেষ করে যখন কাউকে খুশি করার চেষ্টা করি বা সম্পর্ক বাঁচানোর জন্য নিজের জায়গা থেকে অনেক ছাড় দিই, তখন নিজের সম্মানটা কোথায় যেনো হারিয়ে যায়। কিন্তু আসল কথা হলো যতোই আমরা অন্যকে খুশি করার চেষ্টা করি না কেনো যদি তাতে নিজের আত্মসম্মান ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটা কখনোই টেকসই সুখ বা শান্তি এনে দিতে পারে না।অনেক সময় আমরা ভেবে নেই যে কাউকে খুশি করতে হলে হয়তো নিজের কষ্ট মেনে নিতে হবে। কিন্তু বিষয়টা আসলে উল্টো। যেদিন থেকে আমরা নিজের সম্মানকে উপেক্ষা করতে শুরু করি, সেদিন থেকেই আস্তে আস্তে ভেতরে ভেতরে ভেঙে পড়তে থাকি। হয়তো বাইরে হাসি মুখে চলাফেরা করি, কিন্তু মনের মধ্যে একটা আক্ষেপ থেকে যায় যে কেন আমি নিজের মূল্যটা ধরে রাখতে পারলাম না।
জীবনের সম্পর্কগুলোর মধ্যে সবচেয়ে বেশি টেকসই সম্পর্ক তখনই হয় যখন সেখানে দুজনই একে অপরের সম্মানকে গুরুত্ব দেয়। যদি শুধু এক পক্ষ সম্মান দেয় আর অন্য পক্ষ সেটা ব্যবহার করে বা অবহেলা করে, তাহলে সেটা কখনোই সমান সম্পর্ক হয় না। অথচ আমরা অনেকেই হয়তো ভেবে নিই যে সহ্য করাই ভালো, চুপ থাকাই সমাধান। কিন্তু এই চুপ থাকার ভেতরেই আত্মসম্মান হারানোর গল্পটা লুকিয়ে থাকে।আপনি লক্ষ্য করবেন, যখন কেউ নিজের আত্মসম্মান ধরে রাখে, তখন তার ভেতরে একটা আত্মবিশ্বাসও তৈরি হয়। জীবনে যত বাধা আসুক না কেন, সেই মানুষটা মাথা উঁচু করে চলতে পারে। আর যে মানুষটা সবসময় নিজের সম্মানকে ছোট করে রাখে, সে নিজের ভেতরেই এক ধরনের ভাঙন অনুভব করে।
High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards
Click here to see our Tiered Reward System
We are the hope!