সত্যিকারের সুখ আপন মানুষের কাছেই!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

সত্যিকারের সুখ আসলে কোথায় লুকিয়ে আছে তা নিয়ে আমরা অনেক ভেবেছি, অনেক পড়েছি বা অনেকের কাছ থেকে শুনেছি। কিন্তু আমার কাছে মনে হয় সত্যিকারের সুখ খুঁজতে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এটা অনেক সময় টাকার মধ্যে বা বাহ্যিক প্রাপ্তির মধ্যে খুঁজে পাই না। সত্যিকারের সুখ থাকে আমাদের আপন মানুষের মাঝেই। আপন মানুষের ভালোবাসা, যত্ন আর পাশে থাকার অনুভূতিই আমাদের সবচেয়ে বড় সম্পদ।যখন আমরা ক্লান্ত থাকি, ভেতরে ভেতরে ভেঙে যাই বা জীবনের চাপ আমাদের দমিয়ে দেয়, তখন সবকিছু ভুলিয়ে দেয় একটুখানি আপন মানুষের সান্ত্বনা। বাইরে যত বড় সাফল্যই আসুক না কেন, সেটার আনন্দ পূর্ণ হয় তখনই যখন প্রিয় মানুষদের সঙ্গে সেটা ভাগাভাগি করতে পারি। এই ভাগাভাগি না থাকলে আনন্দও যেন অসম্পূর্ণ থেকে যায়।

আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আপন মানুষগুলোই আসল ভরসা হয়ে দাঁড়ায়। হোক সেটা পরিবার, হোক ঘনিষ্ঠ বন্ধুত্ব বা জীবনের সঙ্গী, এরা এমন কিছু মানুষ যারা স্বার্থহীনভাবে আমাদের পাশে থাকে। তাদের সঙ্গে খাওয়া দাওয়া, আড্ডা, হাসি কিংবা শুধু নীরবে বসে থাকা এই ছোট ছোট জিনিসগুলোই আসলে সত্যিকারের সুখ এনে দেয়। বড় কোনো কিছু ঘটতে হবে না, শুধু পাশে থাকা মানুষগুলোই আনন্দের উৎস হয়ে দাঁড়ায়।আমি মনে করি, টাকা পয়সা, সম্মান বা সামাজিক অবস্থান সবই একসময় ফিকে হয়ে যায়। কিন্তু আমাদের প্রিয় মানুষগুলোর সঙ্গ, তাদের ভালোবাসা আর আন্তরিকতা কখনো ফিকে হয় না যদি আমরা সেটা লালন করি। দিনশেষে জীবনের ব্যস্ততা, প্রতিযোগিতা আর সমস্যার ভিড়ে আমাদের শান্তি এনে দেয় আপন মানুষদের সঙ্গে কাটানো সময়। ওদের জন্যই মনে হয় জীবনটাকে বেঁচে থাকা সার্থক।

তাই আমি বিশ্বাস করি সুখ কখনো দূরে কোথাও লুকিয়ে নেই। সুখ আমাদের চারপাশেই আছে, শুধু আমরা সেটা সবসময় বুঝতে পারি না। আমাদের প্রিয় মানুষগুলোই সেই সুখের আসল উৎস। তাদের সঙ্গে থাকা, তাদের হাসি দেখা আর তাদের ভালোবাসা অনুভব করাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.080
BTC 63435.26
ETH 1684.80
USDT 1.00
SBD 0.41