মনের শক্তি থাকলেই জীবনের সব বাধা জয় করা যায়

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

জীবন কখনোই সরল বা মসৃণ পথ নয়। এখানে সুখ আছে, দুঃখ আছে, সাফল্য আছে, আবার ব্যর্থতাও আছে। কিন্তু একজন মানুষ আসলেই কতটা শক্তিশালী, তা বোঝা যায় তখনই, যখন সে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। অনেক সময় আমরা ভেবে নিই যে কেবল অর্থ, জ্ঞান বা সামাজিক অবস্থান থাকলেই সব সমস্যা জয় করা সম্ভব। কিন্তু আসল সত্য হলো, সবকিছু জয়ের মূল চাবিকাঠি হলো মনের শক্তি।মন যদি শক্তিশালী হয়, তাহলে যেকোনো ঝড় সামলানো সম্ভব। ঠিক যেমন গাছের শিকড় যত গভীর হয়, ঝড় তত সহজে তাকে ভাঙতে পারে না। মানুষের মনও তাই যত দৃঢ় হয়, তত প্রতিকূলতায় টিকে থাকতে শেখে। জীবনে যখন ব্যর্থতা আসে, তখন অনেকে ভেঙে পড়ে, আবার কেউ সেই ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিয়ে সামনে এগিয়ে যায়। এ পার্থক্যটা তৈরি করে মনের শক্তিই।

কঠিন সময় এলে মানুষ অনেক সময় একাকীত্ব, হতাশা কিংবা ভয় পায়। কিন্তু যদি ভেতরের শক্তিকে কাজে লাগানো যায়, তাহলে সেই ভয় ধীরে ধীরে সাহসে পরিণত হয়। ইতিহাসের অনেক মহৎ ব্যক্তির গল্পে আমরা দেখি, তাঁদের পথ কখনো সহজ ছিল না। কিন্তু তাঁরা হাল ছাড়েননি, কারণ তাঁদের বিশ্বাস ছিল মন যদি দৃঢ় হয়, তাহলে কোনো বাধাই স্থায়ী থাকে না।তাই জীবনে প্রতিটি মানুষের শেখা উচিত নিজের মনের শক্তি তৈরি করা। আত্মবিশ্বাস রাখা, ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাওয়া আর ইতিবাচকভাবে চিন্তা করা এগুলোই মনের শক্তিকে দৃঢ় করে। মনে রাখতে হবে, বাইরের সবকিছু বদলালেও, ভেতরের শক্তিটাই মানুষকে জয়ী করে। আর সেই শক্তিই জীবনের প্রতিটি বাধাকে সুযোগে রূপান্তরিত করে দেয়।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64341.40
ETH 1825.11
USDT 1.00
SBD 0.38