নিজের মূল্য নিজেকেই দিতে হয়!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো আমার আপনার মূল্য কেউ এসে বুঝিয়ে দেবে না, সেটা আপনাকেই বুঝতে হবে। অনেক সময় আমরা ভেবে নিই অন্যরা আমাদের সম্মান দেবে, আমাদের গুরুত্ব দেবে। কিন্তু সত্যিটা হলো, যদি আমরা নিজের মূল্য নিজের চোখে না দেখি, তবে অন্যরা কখনোই সেটা দেখতে পাবে না।আমাদের চারপাশে সবসময়ই মানুষ থাকে।হয়তো সেখানের কেউ ভালো আবার হয়তো সেখানের কেউ খারাপ। তারা অনেক সময় আমাদের বিচার করে নিজেদের মানদণ্ডে। কেউ আমাদের ছোট করে দেখে বা কেউ আবার আমাদের সাফল্যকে হিংসার চোখে দেখে। কিন্তু যদি আমরা নিজেকে ছোট ভাবি, তবে তাদের দেখাটাই সত্যি হয়ে যায়। তাই নিজের আত্মসম্মান বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

নিজেকে ভালোবাসা, নিজের অর্জনগুলোকে গুরুত্ব দেওয়া, নিজের সীমাবদ্ধতাগুলোকে মেনে নিয়ে এগিয়ে চলা এসবই আমাদের জীবনে আত্মবিশ্বাস আনে। অনেক সময় আমরা অন্যের প্রশংসার জন্য অপেক্ষা করি, অথচ আসল প্রশংসা তো আমাদের ভেতর থেকেই পাওয়া উচিত।কিন্তু আমরা তা করি না।আমরা সবসময় অন্যের মুখের দিকে তাকিয়ে বসে থাকি।অথচ সৃষ্টিকর্তা কিন্তু আমাদের হাত পা সব ই দিয়েছে।কিন্তু আমরা তাকে কাজে লাগাতেই চাই না।আমরা সবসময় চাই অন্যেরা আমাদের জন্য প্রশংসা করুক।

কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে যে পৃথিবীতে আমরা যতোই ভালো হই না কেনো।সবাই কিন্তু আমাদের মূল্যায়ন করবে না। কেউ আমাদের কদর করবে না আর এটাই খুব স্বাভাবিক। তাই নিজের মূল্য বোঝা মানে অহংকার না।এটা হলো নিজের প্রতি সম্মান রাখা।জীবনের একেবারে শেষ পর্যন্ত যে মানুষ নিজেকে সম্মান দিতে জানে পৃথিবীও তাকে সম্মান করতে বাধ্য হয়। আর যদি আমরা নিজের চোখে নিজেকে ছোট করি, তবে পৃথিবীও আমাদের ছোট করবেই। তাই জীবনের প্রতিটি মুহূর্তে মনে রাখতে হবে নিজের মূল্য নিজেকেই দিতে হয়।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 60168.11
ETH 1618.44
USDT 1.00
SBD 0.41