ভাঙা স্বপ্ন নতুন করে গড়ার শক্তি থাকাই আসল
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
জীবনে স্বপ্ন ভাঙা খুব স্বাভাবিক একটি ব্যাপার। আমরা যতোই পরিকল্পনা করি বা সুন্দরভাবে পথ সাজাই না কেনো, সব কিছু সব সময় আমাদের মতো করে হয় না। কোনো কোনো সময়ে স্বপ্ন ভেঙে যায়, আশা থেমে যায়, আর মন ভরে যায় কষ্টে। কিন্তু এখানেই আসল পরীক্ষা আপনি ভাঙা স্বপ্নের সামনে থেমে যাবেন, নাকি নতুন করে গড়ে তুলবেন নিজের ভবিষ্যৎ?
ভাঙা স্বপ্ন মানুষকে কষ্ট দেয়, হতাশ করে। তখন মনে হয় সব শেষ হয়ে গেছে। কিন্তু বাস্তবে শেষ হয় না কিছুই। বরং নতুন শুরুর সুযোগ তৈরি হয়। কারণ ভাঙা স্বপ্ন আপনাকে শেখায় কোন জায়গায় ভুল হয়েছিল, কোথায় আরও দৃঢ় হতে হবে, আর কোথায় নিজের ধৈর্য্য বাড়াতে হবে। এভাবে ভাঙা স্বপ্ন আমাদের শক্তিশালী করে তোলে।যে মানুষ ভাঙা স্বপ্নের পরেও দাঁড়িয়ে যায়, লড়াই করে, সে ই আসলে সত্যিকারের শক্তিমান। জীবনে সফলতা অর্জন করা সহজ নয়। এখানে ব্যর্থতা আসবেই, আশা ভাঙবেই। কিন্তু আসল ব্যাপার হলো ব্যর্থতার পর উঠে দাঁড়ানোর সাহস খুঁজে পাওয়া। ইতিহাসে যত বড় মানুষ হয়েছেন, তারা অনেকবার স্বপ্ন ভেঙেছেন, তবুও নতুন করে শুরু করেছেন।
আমাদেরও উচিত নিজেদের মধ্যে সেই শক্তি তৈরি করা। কারণ ভাঙা স্বপ্নের মানে শেষ নয়, বরং নতুন পথে হাঁটার শুরু। যারা ভাঙা স্বপ্নের পরে হাল ছেড়ে দেয়, তারা জীবনে থেমে যায়। আর যারা নতুন করে গড়ে তোলে, তারাই এগিয়ে যায় সফলতার দিকে।তাই মনে রাখা জরুরি যে ভাঙা স্বপ্ন একদিন গড়ে উঠতে পারে আরও সুন্দরভাবে। আর সেই গড়ার শক্তিই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ।