শান্তি আসুক মন থেকে

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

এই যে এই শান্তি এটা শুধু একটা বাক্য নয় বরং জীবনের জন্য এক ধরনের দিকনির্দেশনা। আজকের ব্যস্ত পৃথিবীতে আমরা অনেক কিছু নিয়েই দৌড়াই ক্যারিয়ার, টাকা, সাফল্য, সম্পর্ক সবকিছুর পেছনে ছুটতে ছুটতে ভেতরের শান্তিটাকে ভুলে যাই।অথচ জীবনের সবচেয়ে দরকারি জিনিসগুলোর একটি হলো মানসিক শান্তি, আর সেটা পাওয়া যায় কেবল মন থেকে।মন যদি অশান্ত থাকে, তাহলে বাইরের কোনো কিছুই ভালো লাগে না। প্রচুর টাকা থাকলেও মনে শান্তি না থাকলে সেই টাকায় সুখ কেনা যায় না। পরিবার বা বন্ধুবান্ধব পাশে থাকলেও যদি মন জটিলতায় ভরে যায়, তাহলে সম্পর্কগুলোতেও কষ্ট থেকে যায়। তাই সবকিছুর আগে দরকার নিজের ভেতরের প্রশান্তি খুঁজে নেওয়া।

শান্তি পাওয়ার সবচেয়ে বড় উপায় হলো নিজের চিন্তাকে নিয়ন্ত্রণে আনা। আমরা অনেক সময় অপ্রয়োজনীয় চিন্তা করি, এমন বিষয় নিয়ে দুশ্চিন্তা করি যেগুলো আমাদের হাতে নেই। এর ফলে মন অশান্ত হয়ে যায়। কিন্তু যদি আমরা শিখে যাই কীভাবে ছেড়ে দিতে হয়, কীভাবে নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে আসতে হয়, তাহলে মনও ধীরে ধীরে শান্ত হয়ে যায়।আরেকটা বিষয় হলো তুলনা করা। আমরা সবসময় অন্যের সাথে নিজেদের তুলনা করি। কে কতটা এগিয়ে গেল, কে কী অর্জন করলো এসব নিয়ে ভাবতে গিয়ে নিজের জীবনকে ছোট করে ফেলি। কিন্তু যখন আমরা নিজেদের প্রতি কৃতজ্ঞ হই, যা আছে তাতে সন্তুষ্ট হতে শিখি, তখনই মন শান্ত হয়।

এছাড়া কিছু ভালো অভ্যাসও শান্তি আনতে পারে। যেমন প্রতিদিন কিছুক্ষণ নিজের সাথে সময় কাটানো, প্রার্থনা বা মেডিটেশন করা, বই পড়া, প্রকৃতির কাছে যাওয়া কিংবা শুধুই চুপচাপ বসে থাকা। এসব ছোট ছোট কাজ ভেতরে এক ধরনের প্রশান্তি তৈরি করে।সবচেয়ে বড় কথা,শান্তি কাউকে দিয়ে আনা যায় না, সেটা আসে নিজের ভেতর থেকে। বাইরের পৃথিবী সবসময় বদলাবে, চ্যালেঞ্জ আসবে, কষ্টও থাকবে, কিন্তু যদি মন শান্ত রাখতে শিখি, তাহলে জীবন অনেক সহজ আর সুন্দর হয়ে যাবে। তাই সবকিছুর আগে দরকার ভেতরটা গুছিয়ে নেওয়া। শান্তি আসুক মন থেকে এটাই হোক আমাদের প্রতিদিনের প্রার্থনা।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.074
BTC 63908.28
ETH 1670.66
USDT 1.00
SBD 0.42