দেখতে দেখতেই বেড়ে যায়!
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমাদের পরিবারের খুব প্রিয় সদস্য নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে আমি মনে করি আমরা সকলেই যেটা একেবারে এক বাক্যে মেনে নেব সেটা হলো আমাদের পরিবারের ছোট সদস্যগুলো হলো আমাদের নিজেদের সবচেয়ে বেশি কাছের, সবচেয়ে বেশি আপন। আসলে আমরা কোনো না কোনো ভাবেই বলি না কেন, আমরা কিন্তু তাদেরকেই সবচেয়ে বেশি ভালোবাসি এবং আমরা তাদেরকেই আসলে সবচেয়ে বেশি দেখতে পারি। ব্যাপারটি এমন নয় যে ছোট সদস্য আসলে বড় সদস্যদের আমরা ভুলে যাই কিংবা আসলে ভালোবাসা ভাগাভাগি হয়ে যায়। ব্যাপারগুলো কিন্তু মোটেও তেমন নয়। কিন্তু যেটা আসলে সত্যিকার ব্যাপার সেটা হলো আমরা কোনোভাবে, অর্থাৎ নিজেদের অজান্তে আমাদের পরিবারের ছোট সদস্যগুলোকে ভালোবাসি।
ব্যাপারগুলো এমন নয় যে তারা আমাদের জন্য কিছু করে কিংবা আমাদের তাদের কাছ থেকে কোনো প্রত্যাশা থাকে। আসলে আমাদের নিঃস্বার্থ ভালোবাসা যদি থাকে, তবে সেটা আমাদের তাদের প্রতিই থাকে। কারণ আমরা যখন বড় কিছু মানুষের মধ্যে ভালোবাসাটাকে ভাগ করে নেই, তখন দেখা যায় যে সেখানে একটা স্বার্থ জড়িয়ে থাকে। কিন্তু এমন যদি হয় যে সেখানে আসলে আমরা কোনো কিছু না পাই, তাহলে অনেক সময় দেখা যায় মন থেকে কেমন একটা বিরূপতা চলে আসে এবং আমরা ভেতর থেকে কেমন করে যেন অনেকটা দূরে সরে যাই। কিন্তু আমাদের পরিবারের ছোট সদস্যদের সাথে সেটা ঘটে না কিংবা হয় না।
আর আমার সবচেয়ে আসলে কষ্ট লাগে সেটা হলো এই ছোট ছোট পরিবারের সদস্যগুলো কখন যেন হুট করে বড় হয়ে যায়। চোখের পলকে আমরা সবসময় চাই যেন তারা ছোট থাকুক, তারা যেন আমাদের সেই আদরের ছোট্টটি হয়েই থাকুক। কিন্তু তারা আসলে ছোট্টটি হয়ে থাকে না। আমাদের পরিবারের সেই ছোট সদস্যগুলো কখন যে বড় হয়ে আমাদের কাছ থেকে অনেক দূরে সরে যায়, সেটা যেন আমরা বুঝতেই পারি না। আসলে এই ব্যাপারগুলো ভাবলেই কেমন একটা কষ্ট লাগে।