পারিবারিক শান্তি ও সৌভাগ্য

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

পৃথিবীতে অনেক রকমের সৌভাগ্য নিয়েই মানুষ জন্মগ্রহণ করে। আবার অনেক রকমের দুর্ভাগ্য নিয়েও মানুষ জন্মগ্রহণ করে। কিন্তু কিছু কিছু সৌভাগ্য এমন থাকে, যেগুলো আসলে সৃষ্টিকর্তা থেকেই যেনো মনে হয় যে উনি আমাদের ঢেলে দিয়েছেন। অর্থাৎ এতো বেশি সৌভাগ্য নিয়ে মানুষ জন্মগ্রহণ করে। অর্থাৎ যাদেরকে দেখে হয়তো অনেক মানুষ হিংসা করে। আর তার মধ্যে আমি অন্যতম যাকে ভাবি। সেটা হলো যাদের পরিবারের শান্তি বজায় থাকে তাদেরকে।

হয়তো আমার কথাগুলো কিছুটা এলোমেলো লেগেছে। তো আমি একটু সহজ ভাষায় বলার চেষ্টা করছি। সেটা হলো, যেই পরিবারের মানুষেরা শান্তিতে থাকে। অর্থাৎ যেসব পরিবারে পারিবারিক শান্তি বজায় থাকে। আমি মনে করি তাদের চেয়ে সৌভাগ্যবান পৃথিবীতে আর কেউ হতে পারে না কারণ একটা সংসারে পারিবারিক শান্তি বজায় থাকা কতোটা কঠিন। সেটা আমরা সকলেই নিজেদের অবস্থান থেকে খুব ভালোভাবে বুঝতে পারি।

তাই আসলে পারিবারিক শান্তি বজায় রাখা অনেক বেশি জরুরী। কারণ পারিবারিক শান্তির উপরে একটা মানুষের মানসিক শান্তি নির্ভর করে।অর্থাৎ যে পরিবার এ পারিবারিক শান্তি বজায় থাকে। সেই পরিবারের মানুষদের মানসিক অবস্থাটা স্বাভাবিক থাকে। অর্থাৎ তারা আসলে একটা সুন্দর জীবন যাপন করতে পারে এবং যেটা আমি মনে করি আমাদের সকল এর স্বপ্ন অর্থাৎ একটি সুন্দর এবং নৈতিক জীবন যাপন করা। কারন আমরা সারাজীবনে অনেক কষ্ট করি শুধুমাত্র একটি শান্তির জীবনের জন্য। আর তার জন্য অন্যতম হলো পারিবারিক শান্তি। তাই আমাদের সবসময় আসলে এটা আগে এনসিওর করা উচিত যে, আমরা আমাদের পারিবারিক শান্তি ধরে রাখতে পারছি কিনা।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63540.09
ETH 1790.10
USDT 1.00
SBD 0.39