মায়ের জন্য কিচ্ছু আসে না!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

গতকাল একটি লেখা পড়ছিলাম এবং লেখাটি পড়ার পরে সত্যি কথা বলতে কেনো যেনো আমার মন প্রচন্ড খারাপ হয়ে গিয়েছে। কারণ এই ব্যাপারগুলো যে শুধুমাত্র গল্পের লেখার তা নয়। এই ব্যাপার গুলো আমাদের জীবনেও সচরাচর এতো বেশি ঘটে যে ব্যাপার গুলো ঘটতে ঘটতে আমাদের কাছে একেবারে যেনো ডাল ভাত হয়ে গিয়েছে। অর্থাৎ একটা বিষয় থাকে ,যে কোনো অন্যায় যদি আমাদের চারপাশে অনেক বেশি হতে থাকে। আসলে সেই অন্যায় আমাদের আর অন্যায় বলে মনে হয় না। এই ব্যাপারটিও ঠিক তাই। হয়তো আপনারা আমার টাইটেল দেখে কিছু না হলেও ব্যাপারটি আঁচ করতে পারছেন। তাও আমি আপনাদের সাথে বিস্তারিত ব্যাপারটি শেয়ার করবো অর্থাৎ এটা একটা গল্প আমি পড়েছি। কিন্তু এটার সত্যতা যে ১০০% এটা লেখাটি পড়ার পরেই আপনারা বুঝতে পারবেন। কারণ এই ব্যাপার গুলো গল্প হলেও সত্যি এবং আমরা যেনো তা বুঝতে পারি না।

গল্পটির সারসংক্ষেপ যদি আমি বলি। তাহলে ব্যাপারটি হলো, একটা পরিবারের একজন কর্তা অর্থাৎ ছেলে মেয়ের বাবা তার পরিবারের সকলের জন্য ঈদের জন্য শপিং করেছে এবং সকলের কাছে আসলে তাদের জন্য সবকিছু দিচ্ছে যা যা এনেছে। কিন্তু শুধুমাত্র তার স্ত্রীর জন্য আনেনি এবং পরবর্তীতে যখন আসলে তার সন্তান তাকে সেই কথাটি বললো। তখন তিনি এটাই বললেন যে ,মায়ের অনেক রয়েছে ,মায়ের জন্য আর কিছু দরকার নেই। আপনি নিজেই একটু বুকে হাত দিয়ে বলুন তো। এই ব্যাপারটি আসলে আমাদের চারপাশে কত বেশি ঘটতে আপনি দেখেছেন? কারণ এটা সত্যি আমি নিজেও অনেক পরিবারে দেখেছি যে ,পরিবারের সকলের জন্য সবকিছু করা হলেও। সকলে সকল কিছু পেলেও। শুধুমাত্র মা এমন একজন মানুষ থাকে ,যে আসলে কোনো কিছুই যেনো পায় না।

এই মানুষটি আমাদের জন্য আজীবন করে যায়। তার নিজের সর্বোচ্চ টুকু দিয়ে। অর্থাৎ সে শুধুমাত্র আমাদের জন্যই সারাজীবন কষ্ট করে। কিন্তু আমরা এমন নিমকহারাম যে ,আমরা তার এই কষ্টের মূল্যটাও দিতে পারি না। সত্যিই আমাদের এই সমাজ বড়ই অদ্ভুত।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64238.38
ETH 1792.25
USDT 1.00
SBD 0.39