মানসিক চাওয়া

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

মানুষ আসলে আমাদের সবগুলো চাওয়াকে গুরুত্ব দিলেও একটা চাওয়াকে আমরা কখনোই গুরুত্ব দেই না। মানুষ তো গুরুত্ব দেয় ই না। এমনকি আমরা আমাদের নিজেদের চাওয়াটিকেও গুরুত্ব দেই না। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে, আমাদের জীবনের প্রথম লক্ষ্য হয় আমাদের চাওয়া গুলো পূরণ করা কিংবা আমাদের যে চাহিদা থাকে সেগুলো পূরণ করা। তাহলে তার মধ্যে আমি কেনো এমন কথা বলছি?কারণ মানুষ অনেক স্বার্থপর। এটা একেবারে স্বাভাবিক ব্যাপার এবং আমরা সবসময় নিজেকেই আগে দেখি। এ ব্যাপার গুলো কিছুটা তিক্ত হলেও এ ব্যাপার গুলো সত্য এবং স্বাভাবিক প্রতিটি মানুষের ক্ষেত্রেই স্বাভাবিক।

কিন্তু এখন নিশ্চয়ই ভাবছেন যে এই ব্যাপারগুলো স্বাভাবিক হলে আমি কেনো এই কথাগুলো বলছি? আসলে এই কথাগুলো বলছি যে, আমরা আমাদের পারিপার্শ্বিক চাহিদাগুলো কিংবা আমাদের জীবনের নানা রকম চাহিদাকে অনেক গুরুত্ব দেই এটা ঠিক। কিন্তু আমরা আমাদের মানসিক চাহিদাকে একেবারেই গুরুত্ব দেই না। তার কারণ হলো আমাদের মানসিক চাহিদাকে আসলে হয়তো আমরা পৃথিবীর সামনে দেখাতে পারি না বলেই গুরুত্ব দেই না এবং এটা একটা তিক্ত সত্য কথা হলো আমরা যেটা দেখাতে পারি না সেটা আসলে আমরা করতেও চাই না।

কিন্তু আমি মনে করি আমাদের মানসিক চাহিদাকে সর্বপ্রথমে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। কারণ আমাদের ভালো থাকাতেই আসলে আমরা অন্যদেরকে ভালো রাখতে পারি।আর আমরা অন্যদেরকে তখনই ভালো রাখতে পারবো। যখন আমি আমার নিজের মানসিক চাহিদা গুলোকে গুরুত্ব দিবো। কারণ আমরা কেনো যেনো সবসময় নিজেদেরকে অবহেলা করি। নিজেদের যে একটা মানসিক শান্তির দরকার সেটাকে অবহেলা করি।কিন্তু এত কিছু করার পরেও দিন শেষে যখন দেখি যে, নিজের মানসিক শান্তিটাই যেনো আর কোথাও নেই। তখন সত্যিই এই ব্যাপার গুলো প্রচন্ড মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই আমি মনে করি আমাদের মানসিক শান্তির এবং মানসিক চাহিদা পূরণের প্রয়োজনীয়তা অপরিসীম।

ABB.gif

Sort:  

অসাধারণ, @ritzy-writer! আপনার আজকের জেনারেল রাইটিং পোস্টটি খুবই সময়োপযোগী। নিজের চিন্তা ভাবনা গুলোকে সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন, বিশেষ করে মানসিক চাহিদার গুরুত্বের কথাগুলো আমার মন ছুঁয়েছে। আমরা প্রায়শই আমাদের পারিপার্শ্বিক চাহিদাগুলো পূরণ করতে গিয়ে নিজেদের মনের দিকে তাকানোর সময় পাই না। এই পোস্টে আপনি সেই গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরেছেন।

আমি মনে করি আপনার এই লেখাটি অনেক পাঠককে নিজেদের মানসিক শান্তির বিষয়ে ভাবতে উৎসাহিত করবে। মন্তব্যের মাধ্যমে আপনার লেখার সৌন্দর্য বৃদ্ধি করতে পাঠকদের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আপনার লেখা আরও সমৃদ্ধ হোক, সেই কামনা করি। চালিয়ে যান!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63074.17
ETH 1657.75
USDT 1.00
SBD 0.41