তবুও চেনা হলো না!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

পৃথিবীতে এমন কিছু কাজ রয়েছে।যেটা আমার দ্বারা কখনো হয় না। অর্থাৎ আমি যতোই ভালো করে করার চেষ্টা করি। শেষ পর্যন্ত দেখে যে সেই কাজ আমার দ্বারা কোনোভাবে কোনো রকমেই সুন্দরভাবে হচ্ছে না। তার মধ্যে অন্যতম যে কাজটি আমি বলবো। সেটা হলো,মানুষ চেনা। অর্থাৎ আমি পৃথিবীর সব কাজ হয়তো ঠিকভাবে করতে পারলেও। কখনোই মানুষ ঠিক ভাবে চিনতে পারবো না। হয়তো সৃষ্টিকর্তা এই গুণ আমার মধ্যে দেননি। এই কথাটি বলার অনেক কারণ রয়েছে এবং কারণগুলো আসলে আমি নিজে ফেস করেছি। সে ক্ষেত্রে আমি জানি যে আমি এ কথাগুলো কেনো বলছি।

আসলে খুব খারাপ লাগে যখন দেখি যে যাকে আমি পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ হিসেবে ভেবেছি। যে মানুষটিকে আমি আমার সর্বস্ব দিয়ে ভালোবেসেছি। সেই মানুষ যখন দেখা যায় যে আসলেই ভুল প্রমাণিত হচ্ছে। অর্থাৎ আমি তাকে যেভাবে ভালবেসেছি সে আসলে কখনোই আমাকে সেভাবে ভালবাসেনি। তখন আসলে খুব খারাপ লাগে এবং সেই জায়গাতে গিয়েই আমরা বুঝতে পারি যে আমরা মানুষ চিনতে ভুল করেছি এবং এটা আমার সাথে সব সময় হয়। অর্থাৎ আমি যাকে অনেক বেশি প্রায়োরিটি দেই। আমি যাকে অনেক বেশি অসম্ভব রকমের ভালোবাসি। সেই শেষ পর্যন্ত আমাকে দাম দেয় না কিংবা তার জীবনে আমার ইম্পর্টেন্স ততোটা আমি দেখি না।

আসলে এক জীবনে আমাদের অনেক কিছুই দেখা হয়। অনেক কিছুরই সম্মুখীন হওয়া হয়। কিন্তু সত্যি কথা বলতে আমার যেটা আফসোস, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। অর্থাৎ পৃথিবীতে একজন কেও যদি থাকতো।যাকে আমি ভালোভাবে মানুষ কেমন তা চিনতে পারতাম। তাও হয়তো আমি আমার নিজের জীবনকে সার্থক মনে করতাম। কারণ আমি মানুষকে যতোটাই ভালবেসেছি। আমি তাদের কাছ থেকে ততোটাই ঠকেছি।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.082
BTC 62352.20
ETH 1625.45
USDT 1.00
SBD 0.44