নিজেকে সুস্থ রাখুন

stay-home-4981862_1920.jpg

Source

বর্তমানে বাংলাদেশ সহ আশেপাশের অঞ্চলে ব্যাপক পরিমাণে ঠান্ডা পড়েছে। এমত অবস্থায় প্রত্যেকটি মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, বিভিন্ন ধরনের ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে ইতিমধ্যে কয়েকজন মানুষ মারাও গেছে। এসব খবরের কাগজেও দেখছি। তো, এমত অবস্থায় আমাদের নিজের সুরক্ষা নিজেকেই ঠিক করতে হবে। এর জন্য পর্যাপ্ত পরিমাণে গরম কাপড় পরিধান করতে হবে এবং লক্ষ রাখতে হবে আমাদের যেন এই ঠান্ডার দিনেও নিয়মিত গরম পানি দিয়ে হলেও গোসলটা করতে পারেন। এ সময় অনেকেই অনেক দিন পর্যন্ত গোসল করে না যার কারণে লোমকূপ গুলোতে ঘামগুলো আটকে যায় কিংবা লোমকূপগুলো ভরে যায়। যার কারণে আমাদের শরীর থেকে বজ্র পদার্থগুলো লোম কুপের সাহায্যে বের হয়ে আসতে পারে না। যার কারণে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা দেয়।

স্বাস্থ্য সচেতনতাই আমাদেরকে গুরুত্ব দিতে হবে। কারণ আমাদের আদিম যে যুগের মানুষেরা ছিল বা আমাদের পূর্বপুরুষেরা যারা ছিল, তারা কিন্তু সংগ্রাম করে এই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়েছিল। তখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু অনেক বেশি ছিল। কিন্তু বর্তমানে আমরা যাই খাওয়া দাওয়া করছি না কেন এখানে ভেজাল রয়েছে। বিভিন্ন প্রকারের বিষ মিশানো রয়েছে। যার কারণে আমাদের ডিএনএ থেকে শুরু করে সবকিছুই অনেকটা দুর্বল হয়ে পড়ছে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আগের থেকেও অনেকটা কমে যাচ্ছে। এমত অবস্থায় আমরা খুব সহজেই ছোটখাটো রোগে আক্রান্ত হয়ে যাচ্ছি।

শীতকালের আরো একটি বড় সমস্যা সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি না পান করা। এই বিষয়টা আমরা অনেকেই গুরুত্ব দেই না। তবে পানি বেশি পরিমাণ না পান করার ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরো বেশি দুর্বল হয়ে পড়ে। যার কারণে আমরা খুব সহজেই ঠান্ডা জনিত কারণে আক্রান্ত হয়ে যাই। যেটা আসলে বর্তমানে এমন কোন বাসা নেই যে বাসার মানুষ কেউ না কেউ অসুস্থ নেই। প্রত্যেকটা মানুষ ঠান্ডা জনিত কারণে অসুস্থ হয়ে পড়ছেন। এর বিশেষ কিছু কারণ রয়েছে যেগুলো আমি ইতিমধ্যে আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরও নিজেদেরকে উষ্ণ রাখতে হবে এবং প্রয়োজন না থাকলে বাসা থেকে বর্তমানে বের না হয় উত্তম। ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Sort:  
 last year 

শীতকালে অবশ্যই বেশি বেশি পানি পান করা উচিত। কিন্তু বেশিরভাগ মানুষ শীতকালে একেবারেই পানি পান করতে চায় না। তাছাড়া অনেকেই শীতকালে গোসল করে না। শীতকালে প্রতিদিন গোসল না করলে এবং পরিমিত পরিমাণে পানি পান না করলে,কোষ্ঠকাঠিন্য সহ বিভিন্ন ধরনের অসুখ বিসুখের সৃষ্টি হয়। সর্বোপরি নিজেকে সুস্থ রাখতে হলে শীতকালে অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Your post is manually
rewarded by the Steem-Bingo

Try out the new games on Steem 2.jpg

STEEM-BINGO, a new game on Steem
Good luck and have fun playing Steem-Bingo!

How to join, read here

Prize pool:
Minimum Guaranteed 45 Steem for each draw

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 61739.72
ETH 1603.71
USDT 1.00
SBD 0.45