পরের বুঝি খুব সুখ?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের জীবনে অনেক রকম এর ভ্রান্ত ধারণা রয়েছে। সবচেয়ে বড় একটি ভ্রান্ত ধারণা যদি আমি বলি। সেটা হলো, আমরা সবসময় ভাবি যে আমি অনেক খারাপ হয়েছে এবং অন্যজন অনেক ভালো রয়েছে এবং এই ভ্রান্ত ধারণাটির জন্য আসলে আমরা আমাদের নিজেদের জীবনে অনেক রকম অশান্তি ডেকে আনি। আর অশান্তি ঢাকার মূল কারণ হলো, আমরা সব সময় এটা আমাদের মনের মধ্যে ভেবে নেই যে অন্যরা অনেক সুখে রয়েছে এবং আমি অনেক খারাপ রয়েছি।

আসলে আমরা সব সময় এটা ভেবে নেই যে, অন্যরা অনেক ভালো রয়েছে এবং একা কষ্ট আমিই করছি। এই কষ্ট বা শ্রম কিন্তু আমিও করছি। কিন্তু তাও আমি কেনো ভালো নেই! অর্থাৎ আমরা আসলে সকলেই নিজের জায়গায় ভালো রয়েছি, নিজের জায়গায় খারাপ রয়েছি।অর্থাৎ ওঠা পরাইতেই জীবন। কিন্তু এটা যখন আমরা দেখি যে, কষ্ট করার পরে আমি ভালো নেই। কিন্তু অন্যজন ভালো রয়েছে। সেই জায়গাটি থেকেই আমাদের অতৃপ্ততা বাড়তে থাকে।

কিন্তু ব্যাপারটি একেবারে এমন নয়। অর্থাৎ ব্যাপারটি হলো আসলে কেউই নিজের জায়গায় একেবারে অনেক বেশি ভালো থাকে না। তা সকলের জীবনেই কোনো না কোনো সমস্যা রয়েছে। এখন সকলের আসলে সেসব সমস্যাটি ফেস করেই চলছে।কিন্তু বাইরে থেকে দেখলে মনে হয় সকলেই সুখী এবং সব সময় আসলে নিজেকে অন্যকে বেশি সুখী মনে হয়। কিন্তু এটা একেবারে মরীচিকার মতো। আর এটা আমরা বুঝতে পারি না বলেই সব সময় পরের সুখ নিয়ে আমাদের মনে একটা হিংসাত্মক মনোভাব বজায় থাকে। তো এটা আসলে মনের মধ্যে রাখাটা ঠিক নয়। এই কারণে এই লেখাটি লিখলাম।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59893.70
ETH 1566.97
USDT 1.00
SBD 0.42