চাওয়ার সীমাহীনতা আমাদের কতটা ক্লান্ত করে তোলে

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমাদের অনেক কিছু আসলে সহ্য ক্ষমতার বাইরে থাকে, তার মধ্যে অন্যতম হলো আমাদের সবকিছু করার ক্ষমতা থাকে না। আর তার মধ্যে অন্যতম হলো, যেটা আমি একটু আন্দাজ করেছি, কিন্তু আমি আসলে যেটা ভেবেছি, সেটা হলো আমাদের নিজেদের সব চাওয়া-পাওয়া পূরণ করার ক্ষমতা কখনোই কিন্তু আমাদের নিজেদের সম্পূর্ণ থাকে না।

একাউন্টিং এর ভাষায় কিংবা ইকোনমিক্স এর ভাষায় যদি এটাতে আমি কথা বলতে চাই, তাহলে আরও সুন্দরভাবে বলা যায়, সেটা হলো মানুষের ডিমান্ড আসলে যত বেশি, তার চেয়ে অনেক বেশি কম হলো রিসোর্স।

আর তাই নিজের চাওয়া-পাওয়া গুলোকে আমরা যতটা সংক্ষিপ্ত করতে পারব, আমি মনে করি ততটাই ভালো। কারণ আমরা আমাদের চাওয়া-পাওয়ার জন্যই অনেক সময় অনেক ব্যাপার সহ্য করতে পারি না কিংবা মেনে নিতে পারি না। আর বিশেষ করে আমাদের মধ্যে যাদের চাওয়া-পাওয়া একটু বেশি পরিমাণে, আমরা দেখবো একটা সময় গিয়ে কোথাও না কোথাও ক্লান্ত হয়ে পড়ি, আর এতটাই ক্লান্ত হয়ে পড়ি যে আসলে সেটা হজম করতে পারি না কিংবা সেটা সহ্য করতে পারি না। কারণ আমাদের চাওয়া-পাওয়া গুলো আসলে আমরাই সব সময় চাই যেন পূরণ হয়, কিন্তু ওই যে বললাম সব চাওয়া-পাওয়া পূরণ হওয়া কিন্তু সম্ভব নয়।

আসলে কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো থেকে দূরে থাকাই ভালো। ঠিক তেমনটাই ব্যাপার হলো চাওয়ার সময়টা আমাদের সব সময় ক্লান্ত করে তোলে। কারণ যেহেতু আমরা সবসময় চাইতেই থাকি, তখন আমাদের মধ্যে এ চাওয়ার প্রবণতা আরও বেশি বৃদ্ধি পায়। আর তখন আসলে আমরা কোন কিছুই স্বাভাবিকভাবে মেনে নিতে পারি না এবং আমরা সবসময় এটাই অপেক্ষা করি যে কখন আমি কোন কিছু পাব। আর এই পাওয়ার নেশা আমাদেরকে বর্তমানের সুখ-আনন্দ অনুভব করতে দেয় না।

তাই, আমার কাছে মনে হয়, আমরা যদি এই সীমাহীনতাকে একটা সীমাবদ্ধতার বন্ধনে আবদ্ধ করতে পারি, তবে আমাদের জীবন অনেকটাই সহজ হতো। অন্তত চাওয়ার সীমাবদ্ধতা যদি থাকে, তাহলে আমি মনে করি আমাদের আসলে পাওয়ার সাথে চাওয়ার অনেকটাই মিল ঘটাতে পারব।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60783.65
ETH 1557.84
USDT 1.00
SBD 0.47