পাড়ার ঝগড়া এখন অনলাইনেই!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আগে যখন ছোট ছিলাম। তখন একটা ব্যাপার অনেক উপভোগের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম এবং সেই ব্যাপারটি কি সেটা হয়তো আমার সাথে অনেকেই বুঝতে পারবেন বিষয়টি। আর বিষয়টি হলো যখন ছোট ছিলাম। তখন আশেপাশের কেউ যখন ঝগড়া করতো। তখন সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। আসলে আমি জানিনা বাঙালি জাতির এটা কোনো ধরনের স্বভাব। কিন্তু এটা যে খুব খারাপ স্বভাব, এটা বলতে পারি। কারণ মানুষের ঝগড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করার কোনো জিনিস নয় কিংবা মানুষের ঝগড়া উপভোগ করাটাও কোনো কাজ নয়। অর্থাৎ মানুষের মধ্যে সমস্যার সৃষ্টি হলে তাকে আসলে বোঝানো উচিত। কিন্তু তার বদলে আমরা তা নিয়ে মজা নেই।

তবে বর্তমানে যেটা দেখতে পাচ্ছি। সেটা হলো বর্তমানে আসলে যেটা পাড়ায় আমরা দেখতে পেতাম। সেটা বাস্তবে দেখতে পাচ্ছি এবং ব্যাপারটি হলো আসলে যারা আগে পাড়ায় ঝগড়া করতো। ঠিক তারাই যেনো এখন অনলাইনে এসে ঝগড়া করছে। একে অপরের সাথে এবং সেটাও একেবারে লাইভ কিংবা বিভিন্ন ভিডিওর মাধ্যমে। আসলে কিছু কিছু মানুষ অনলাইন প্লাটফর্মকে একেবারেই যেনো বস্তি পাড়ার মতোন বানিয়ে ফেলেছে, যেটা কখনোই কাম্য নয়।

কারণ এই প্লাটফর্মে ছোট বড় অনেকেই থাকে। তো আমরা আসলে তাদের কাছ থেকে ভালো কিছু শিখার জন্য কিন্তু তাদেরকে ফলো করি। এখন তারাই যদি এই ধরনের আচরণ করে। তাহলে কিন্তু সেটা মেনে নেওয়া যায় না এবং আমি মনে করি এই মানুষগুলোকে কঠোর হাতে এবং আইনি পদক্ষেপ এর মাধ্যমে দমন করা উচিত। কিন্তু সেটা কখনোই করা হয় না। আর করা হয় না বলেই তারা এখন পাড়ার ঝগড়া অনলাইনে করে। আর পাড়ায় তো আসলে একটা সময় ঝগড়া গুলো থেমে যেতো কিন্তু এই অনলাইন প্লাটফর্মে ঝগড়া গুলো এতো লম্বা সময় ধরে চলে যেটা সত্যিই খুব বাজে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.082
BTC 62530.03
ETH 1633.28
USDT 1.00
SBD 0.44