ভালোবাসা কখনো কখনো ভালো নয়

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

অতিরিক্ত কোন কিছুই আমাদের পৃথিবীতে ভালো নয়, কারণ যখন এই যে মানুষ অতিরিক্ত কোন কিছু করতে গিয়েছে, তখনই সে কিন্তু কোন না কোন বিপদে পড়েছে। কারণ অতিরিক্ত কোন কিছু যখন আমরা করি, কিংবা অতিরিক্ত কোন বিষয়ের মধ্যে যখন আমরা ঢুকে পড়ি, তখন আসলে সেটা আমাদের জন্য অনেকটা বিপদজনক হয়ে যায়। কারণ আমরা যখন অতিরিক্ত কোন কিছু করছি, তখন কিন্তু আসলে আমরা আমাদের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছি। কারণ অতিরিক্ত কোন কিছু করার মানেই হল—আমরা সেই বিষয়ে অনেক বেশি নির্ভর হয়ে যাওয়া, কিংবা সেই বিষয়ের প্রতি অবসেসড হয়ে যাওয়া—যেটা আমাদের জন্যই ক্ষতিকারক। কারণ কোন কিছুর প্রতি একেবারে অন্ধ হয়ে যাওয়াটা উচিত নয়।

তবে এখন অনেকেই বলতে পারেন, কিংবা আমি নিজেও আসলে এটা ভেবেছি, যে অতিরিক্ত কোন কিছু করা... আর আমরা সকলেই চাই অতিরিক্ত ভালবাসতে, কিংবা আমরা সকলেই আসলে অতিরিক্ত ভালোবাসার মধ্যে নিজেকে উজাড় করে দিতে চাই। তবে কেন এই ধরনের ভাবনা? অর্থাৎ, তবে কেন আসলে আমি এটা বলছি যে অতিরিক্ত ভালোবাসাটাও আবার ভালো নয়?

আসলে এটা সত্যি কথা। অর্থাৎ, অতিরিক্ত কোন কিছু যেমন ভালো নয়, ঠিক একইভাবে কাউকে যদি অতিরিক্ত ভালবাসেন, তবে সেটাও একটা সময় আসলে দেখা যায় যে বিপরীত হয়ে যাচ্ছে।

অর্থাৎ, আমরা যখন কোন মানুষকে অতিরিক্ত ভালোবেসে ফেলি, তখন কিন্তু সেখানে আসলে আমরা মানুষকে অতিরিক্ত বিশ্বাস করে ফেলি, অতিরিক্ত ভরসা করে ফেলি। অর্থাৎ, অনেকটা বলা চলে অন্ধ ভরসা করে ফেলি। আর যখন আমরা কোন মানুষকে অন্ধ ভরসা করি, তখনই কিন্তু আমরা আসলে একটা রিয়েলিটি চেক খাই। কারণ তখনই ওই মানুষগুলো আমাদের সাথে বেইমানি করতে দুবার ভাবে না।

আর তাই অতিরিক্ত ভালোবাসাটাও আমি ভালো না হিসেবেই মনে করি, কারণ অতিরিক্ত ভালবাসলে আমরা আমাদের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি এবং সেই সাথে আমরা আমাদের ন্যায়-অন্যায় বোধটাও হারিয়ে ফেলি। আর এ কারণেই এটা বললাম যে—ভালোবাসা কখনো কখনো সত্যিই ভালো নয়, এবং সেটা আমাদের বিপদ-ই ডেকে আনে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64123.01
ETH 1813.38
USDT 1.00
SBD 0.38