নিজেকে ভালো রাখার প্রয়াসটাও জরুরি

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা সবসময়ই অন্যকে ভালো রাখার চেষ্টা করি, অন্যের জন্য ভাবি, অন্যের পাশে দাঁড়াই, কিন্তু নিজের কথা ভাবতে গিয়ে কোথাও যেনো থেমে যাই। অনেকেই ভাবতে পারে এটা স্বার্থপরতা, কিন্তু আমি এখন বুঝতে শিখেছি যে নিজেকে ভালো রাখার প্রয়াসটাও ঠিক ততটাই জরুরি যতটা অন্যকে ভালো রাখার। কারণ আমরা যদি নিজের যত্ন না নিই, নিজের ভেতরের কষ্টগুলো দূর না করি, তাহলে কারো জন্য ভালো থাকাও সম্ভব নয়।

আমি অনেক সময় দেখেছি যে আমি যখন ভেতরে ভালো নেই, তখন চাইলেও কাউকে ঠিকভাবে সহানুভূতি দিতে পারি না, সাপোর্ট করতে পারি না। মানে আমি নিজেই যখন ভেঙে পড়ে থাকি তখন তো আমি কারো ভরসা হতে পারি না। আর সেখান থেকেই আমি বুঝেছি যে নিজের ভালো থাকা, নিজের যত্ন নেওয়া আসলে কোন বিলাসিতা নয়, এটা একধরনের দায়িত্ব।

নিজেকে ভালো রাখতে গেলে প্রথমেই দরকার নিজের অনুভূতিগুলোকে গুরুত্ব দেওয়া। আমরা অনেক সময় নিজের আবেগ চাপা দিই, কারণ সমাজ আমাদের শেখায় শক্ত হতে, কাঁদতে না, অভিযোগ না করতে। কিন্তু আমি এখন মনে করি নিজের মনের কথা না বললে, নিজের দুঃখ না শেয়ার করলে সেটা ভিতরে ভিতরে ক্ষয় করতে থাকে। তাই আমি এখন যতটা পারি নিজের অনুভবগুলোকে গুরুত্ব দিই।

আরেকটা বিষয় হলো নিজের সময় বের করা। আমি এখন বুঝতে শিখেছি যে দিনের মধ্যে অন্তত কিছুটা সময় নিজের জন্য রাখা খুব দরকার। সেটা হতে পারে একটু বই পড়া, গান শোনা, একা হাঁটা, কিংবা কিছু না করে চুপচাপ বসে থাকা। এই ছোট ছোট জিনিসগুলোই অনেক বড় শান্তি দেয়। আগে ভাবতাম এই জিনিসগুলো সময় নষ্ট, কিন্তু এখন বুঝি এই জিনিসগুলো না থাকলে আমি একসময় ক্লান্ত হয়ে পড়ি।

এছাড়া নিজের শারীরিক যত্নও গুরুত্বপূর্ণ। খাওয়া-দাওয়া, ঘুম, বিশ্রাম এগুলো নিয়মমাফিক না হলে নিজের শরীর তো খারাপ হবেই, সাথে মনটাও খারাপ হয়ে যায়। আমি এখন চেষ্টা করি নিজের যত্ন নেওয়ার মধ্যে অপরাধবোধ না আনতে, কারণ এটা আমার নিজের প্রতি দায়িত্ব।

সবশেষে আমি এটা বুঝেছি, আমি যদি নিজেকে ভালো না রাখি তাহলে কেউ এসে আমাকে জোর করে ভালো রাখতে পারবে না। নিজেকে ভালো রাখা, নিজের পাশে দাঁড়ানো, নিজের ভালোবাসা পাওয়া—এই জিনিসগুলো নিজের কাছ থেকেই শুরু হয়। তাই আমি এখন প্রতিদিন নিজের দিকে একটু বেশি খেয়াল রাখার চেষ্টা করি, কারণ আমি জানি, নিজের ভালো থাকাটাই সবচেয়ে জরুরি।

ABB.gif

Sort:  

Great information of clear and best mindset. If you are willing to invest in crypto to through learn and then invest . I will guide you in the right way. Follow up and grow together and let's rock the world

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61381.62
ETH 1632.08
USDT 1.00
SBD 0.41