তারা তো আড়াল রাখেই!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

মাঝেমধ্যে নিজেকে খুব আসলে বোকা মনে হয়, কারণ কিছু কিছু ব্যাপার যখন প্রকাশ পায়, তখন চারপাশের মানুষগুলোকে যখন দেখি, তখন অনেক বেশি অবাক হই। আর অবাক হওয়ার যথেষ্ট কারণ অবশ্য রয়েছে। আসলে আমি আমার সামনের মানুষদের যেভাবে দেখি, আমার সামনের মানুষদের সব সময় সেভাবে দেখবে সেটা কিন্তু নয়। এটা আমিও বুঝি যে আমি যেভাবে কোনো মানুষকে গুরুত্ব দিই, সেভাবে যে ওই মানুষটিও আমাকে গুরুত্ব দেবে, ব্যাপারটি তা নয়। কিন্তু আসলে এটা আমি অনেকভাবে খেয়াল করে দেখেছি যে, আমি মানুষকে বোধহয় মাঝেমধ্যে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলি, একটু বেশি দরকারের চেয়ে প্রায়োরিটি দিয়ে ফেলি, যেটা পরবর্তীতে আমাকেই আসলে কষ্ট দেয়।

বিষয়টি বললাম এই কারণে, আসলে আমি হয়তো আমার জীবনের প্রতিটি এচিভমেন্ট, প্রতিটি সুখকর মুহূর্ত সকলের সাথে শেয়ার করতে পছন্দ করি। কিংবা প্রতিটি সুখকর মুহূর্ত আসলে সকলের সাথে ভাগ করে নিতে অনেক বেশি পছন্দ করি। কিন্তু তারপর, পরবর্তীতে যখন দেখি যে, আমার ওই প্রিয় মানুষটি আমি যার সাথে সবকিছু শেয়ার করছি সেই মানুষটি যখন আসলে কথাগুলো কখনোই কোনো কিছু প্রকাশ করতে দেয় না, অর্থাৎ তার জীবনের এচিভমেন্টগুলো লুকিয়ে রাখে, তখন ব্যাপারটি সত্যি খুব অবাক করে আমাকে।

আসলে আমরা নিজেরাই আমাদের নিজেদের মাঝেমধ্যে ক্ষতি করি, এবং এটা এটাই। অর্থাৎ এটা হলো, আমরা আমাদের ওই মানুষগুলোকে আমাদের নিজেদের চেয়ে বেশি ভরসা করি এবং আমরা আসলে কোনো কিছুই আড়াল করি না। কিন্তু ওই মানুষগুলো ঠিকই আমাদের সাথে সবকিছু আড়াল করে ফেলে, যেটা আসলে সত্যি আমাকে অনেক বেশি অবাক করে এবং ভাবায়। কারণ, এ ব্যাপারগুলো আসলে আমাদের জীবনকে অনেকভাবে প্রভাবিত করে। কারণ, আমরা যখন দেখি যে, আমরা যাদেরকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি, সেই মানুষটি আমাদেরকে মোটেও গুরুত্ব দিচ্ছেন না, এবং বলা চলে যে একেবারে গুরুত্বহীন এর খাতায় ফেলে রেখেছেন তখন আমার কাছে ব্যাপারগুলো অনেক বেশি অবাক লাগে এবং অনেক বেশি কষ্ট দেয় আমাকে। আমি জানি না, এ ব্যাপারগুলো কষ্ট পাওয়ার মতন কিনা, কিন্তু সত্যি আমাকে এ ব্যাপারগুলো কষ্ট দেয়, যখন দেখি যে, আমি ওই প্রায়োরিটিটা আর ফিরে পাচ্ছি না।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 63240.79
ETH 1704.60
USDT 1.00
SBD 0.42