নিঃস্বার্থ ভালোবাসার অভাব
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকের সময়ে মানুষের জীবনে সবচেয়ে বড় ঘাটতি যদি খুঁজে পাওয়া যায়।তাহলে সেটা হলো নিঃস্বার্থ ভালোবাসার অভাব। ভালোবাসা যেখানে শর্তে, স্বার্থে আর প্রত্যাশায় জড়িয়ে যায়, সেখানে তার আসল সৌন্দর্য হারিয়ে ফেলে। আগে পরিবার, বন্ধু বা সম্পর্কগুলোয় এক ধরনের সহজ সরল মমতা দেখা যেত। সেখানে ছিলো না প্রতিদান পাওয়ার হিসেব, ছিলো শুধু দেওয়া আর পাশে থাকার অনুভূতি।
কিন্তু এখন ভালোবাসার জায়গায় স্বার্থের হিসেব বেশি চোখে পড়ে। অনেকেই ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসার পেছনে থাকে প্রত্যাশা আমি এভাবে দিচ্ছি, তাই তুমিও তা ফেরত দেবে।এই প্রত্যাশা পূরণ না হলে সম্পর্ক ভেঙে যায়, মন ভরে ওঠে অভিমান আর কষ্টে। অথচ নিঃস্বার্থ ভালোবাসার মানেই হলো বিনিময়ের আশায় নয় কেবল মনের টান থেকে অন্যকে ভালোবাসা।নিঃস্বার্থ ভালোবাসার অভাবে মানুষ ধীরে ধীরে একা হয়ে যাচ্ছে। সম্পর্কগুলো যত আধুনিক হচ্ছে, ততই তার ভেতরের উষ্ণতা হারিয়ে যাচ্ছে। একসময়কার মতো নিঃস্বার্থভাবে মায়ের সন্তানের জন্য বা বন্ধুর বন্ধুর জন্য আত্মত্যাগ এখন কম দেখা যায়। আর এই অভাবের কারণে মানুষের ভেতরে তৈরি হচ্ছে মানসিক শূন্যতা যা কষ্টকে আরও বাড়িয়ে দিচ্ছে।