ছোট ছোট সুখের মুহূর্তগুলোই জীবনের বড় সম্পদ
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমাদের জীবনে অনেক সময় আমরা বড় কিছু পাওয়ার জন্য দৌড়াতে থাকি। বড় স্বপ্ন, বড় সাফল্য, বড় অর্জন এসবের পেছনে ছুটতে গিয়ে আসল আনন্দগুলোকে আমরা ভুলে যাই। অথচ সত্যিকার অর্থে জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো সেই ছোট ছোট সুখের মুহূর্তগুলো, যেগুলো হয়তো আমরা গুরুত্বই দিই না।একটা ছোট শিশুর মিষ্টি হাসি, সকালের হালকা বাতাস, প্রিয় মানুষের সাথে নির্ভার কথোপকথন, কোনো বন্ধুর সাথে আড্ডায় হঠাৎ করে জমে ওঠা হাসি এসবই হলো সেই ছোট ছোট সুখের মুহূর্ত। এগুলো টাকাবপয়সা দিয়ে কেনা যায় না, আবার এগুলো ছাড়া জীবনও পূর্ণতা পায় না।
আমরা যখন খুব ছোট কোনো কারণে খুশি হই, তখন সেটাই আমাদের মনে গভীর ছাপ ফেলে। যেমন ধরুন, অনেক ব্যস্ত দিনের শেষে বাড়ি ফিরে মায়ের হাতের রান্না খাওয়া, অথবা হঠাৎ কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে যাওয়া এসব মুহূর্ত আমাদের ভেতরে যে শান্তি আনে, তা অন্য কোনো বড় অর্জনেও সবসময় পাওয়া যায় না।আসলে সুখ সবসময় বড় কিছুতে লুকিয়ে থাকে না। আমরা যত বড় হওয়ার চেষ্টা করি না কেন, যদি ছোট জিনিসগুলো উপভোগ করতে না পারি তবে ভেতরে এক ধরণের শূন্যতা থেকেই যায়। এক কাপ চায়ের সাথে প্রিয় মানুষের গল্প, ছাদের উপর বসে আকাশের তারা দেখা, বৃষ্টির দিনে জানালার পাশে বসে গান শোনা এসবই আসল সুখ, যা একসময় স্মৃতির ভাণ্ডারে জমা হয়ে আমাদের জীবনকে আলোকিত করে।
আজকের ব্যস্ত জীবনে মানুষ এই ছোট ছোট সুখগুলোকে প্রায় ভুলে গেছে। সবাই কেবল ভবিষ্যতের বড় অর্জনের দিকে তাকিয়ে থাকে। কিন্তু ভবিষ্যৎ তো অনিশ্চিত, আর অতীত চলে গেছে। যা আমাদের হাতে আছে, তা হলো বর্তমান। তাই বর্তমানের ছোট ছোট আনন্দকে উপভোগ করতে শিখতে হবে।ছোট ছোট সুখের মুহূর্তগুলো আসলে আমাদের মানসিক শান্তি আনে, আমাদের জীবনের চাপ কমায়, আমাদেরকে ইতিবাচক রাখে। এগুলো ছাড়া জীবন রঙহীন হয়ে যায়।তাই আসল সম্পদ হলো না গাড়ি বাড়ি, টাকা পয়সা কিংবা বড় কোনো পদমর্যাদা। আসল সম্পদ হলো সেই ছোট ছোট সুখ, যা আমরা পরিবার, বন্ধু আর প্রিয়জনের সাথে ভাগ করে নেই। জীবনের শেষে আমরা বড় সম্পত্তি নয়, এই ছোট ছোট সুখের মুহূর্তগুলোকেই সবচেয়ে বেশি মনে করি।