অন্যকে দোষ দেওয়ার প্রবণতা
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
মাঝেমধ্যে কিছু কিছু ব্যাপার নিয়ে লেখালেখি করতে ইচ্ছে না হলেও আসলে লেখালেখি করতে হয়। শুধুমাত্র কিছু কিছু পরিস্থিতির সম্মুখীন হওয়ার পরে। কারণ আমি বেশিরভাগ সময় যে ব্যাপারটির সম্মুখীন হই কিংবা আসলে যে ব্যাপারটি বেশিরভাগ সময় দেখি। সেটা হলো আমরা সব সময় অন্যের দোষ দিতে বেশ পছন্দ করি। অর্থাৎ অন্যের দোষ দেওয়ার প্রবণতা আমাদের মধ্যে অনেক বেশি।
আসলে আমি যদি কোনো দোষ করে থাকি। তাহলে সেই দোষ থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে সেই ভুল কিংবা সেই দোষ যেনো আর না হয়। সেদিকে বিশেষ নজর দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমি এটাই বুঝিনা যে, আমার যদি কোনো দোষ হয়ে থাকে। তাহলে আমি কেনো সেটা লুকাবো এবং তার চেয়েও বড় ব্যাপার হলো, আমি কেনো সেটা অন্যের ঘাড়ে তুলে দেবো।
কিন্তু এটা আমাদের সমাজের বেশিরভাগ মানুষের মধ্যেই আমি দেখেছি। অর্থাৎ বিশেষ করে সত্যি কথা বলতে। অর্থাৎ এটা বলতে একটু সংকোচ হচ্ছে। কিন্তু এটা আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে, যারা পরিবারের কর্তা রয়েছে কিংবা অর্থাৎ যারা একটু বেশি প্রভাবশালী, সেটা সমাজে হোক কিংবা পরিবারের হোক কিংবা কাজের ক্ষেত্রেই হোক তারা সব সময় যেভাবেই হোক অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। কারণ তারা কখনোই নিজেদের দোষ স্বীকার করতে চায় না। আর তার চেয়েও বাজে ব্যাপার হলো, যখন তারা আসলে এভাবে অন্যায় ভাবে দোষ চাপিয়ে দেয়। তখন ওই মানুষগুলো সেটা নিয়ে আর কোনো কিছু বলতে পারে না। কারণ ওই যে বললাম, বাড়ির হর্তাকর্তা কিংবা বৃদ্ধ কিংবা বেশি বয়স্ক কেউ কিংবা যাই হোক এ ধরনের প্রভাবশালী কেউ যদি কখনো দোষ দিয়ে দেয়। তখন সেটা থেকে আসলে ফিরে আসা কিংবা সেটাকে ডিনাই করাটা একটু কঠিন হয়ে যায়। এই ধরনের মানুষকে আমি ব্যক্তিগতভাবে খুব বেশি অপছন্দ করি।