ভালোবাসা ভয়ংকর সুন্দর!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

ভালোবাসার কতো গল্প আমরা শুনি সবগুলো গল্প হয়তো বা পূর্ণতা পায় আবার কিছু কিছু গল্প খুব কাছে গিয়েও যেনো আর পূর্ণতা পায় না। তেমন একটা পূর্ণতার গল্প খুব অনেক আগে থেকে দেখছি বলা চলে।তো সেই পূর্ণতার গল্পটি পূর্ণতা পাওয়ার কথা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই পূর্ণতা ও পূর্ণতাই রয়ে গেলো এবং আমি মনে করি আমি যদি ঘটনাটি একটু শেয়ার করি। তাহলে আপনারা অনেকেই ঘটনাটি কোনটি, সেটা খুব সহজেই চিনতে পারবেন।

ভালোবাসা ভয়ংকর সুন্দর এটা যুগে যুগে অনেকেই প্রমাণ করে গিয়েছে। তার মধ্যে অন্যতম একজন কিংবা যাদেরকে আমি দেখেছি। সেটা হলো সোশ্যাল মিডিয়ায় একটা কাপল দেখেছি। যারা আসলে একে অপরকে অসম্ভব ভালবাসা সত্ত্বেও নিজেদেরকে আজীবনের জন্য নিজের করে পায় নি। কারণ সেই সম্পর্কে যেটা দেখেছি যে প্রথম থেকেই তারা আসলে বিভিন্ন ভিডিও তৈরি করতো। তো ওরা অনেক হাসিখুশি ছিলো বলা চলে।

কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ছেলেটির ক্যান্সার ধরা পরে, হয়তো বা ব্রেন ক্যান্সার। তো সে আসলে অনেকদিন মৃত্যুর সাথে লড়াই করেছে হাসপাতালে হাসপাতালে এবং ওই ভিডিওগুলোতে যেটা দেখেছি সেটা হলো শুধুমাত্র হাসবেন্ড এর চুল কেটে ফেলছে বলে ওই মেয়ে নিজেও চুল খুব একটা আর বড় করেনি। অর্থাৎ নিজের লম্বা চুল কেটে ফেলেছে এবং জীবনের শেষ সময় পর্যন্ত ওই মেয়ে ওই হাসবেন্ডকে একেবারে এমন ভাবে যত্ন করেছে যে ওই হাজব্যান্ড কে বুঝতেই দেয়নি যে ওই হাজব্যান্ড অচল কিংবা তিনি হাঁটতে চলতে পারেন না কিংবা নিজের কোনো দায়িত্ব নিতে পারেন না। অর্থাৎ এমন কি ওই বউ তার হাসবেন্ডকে নিয়ে এতো কিছুর মধ্যেও প্রায় সব সময় বাইরে ঘুরতে যেতো বিভিন্ন জায়গায়। যাতে করে তার হাসবেন্ডের মন খারাপ না হয় আসলে মাঝে মধ্যে এই ভালোবাসা গুলো দেখলে মনে হয় ভালোবাসা সত্যিই ভয়ঙ্কর সুন্দর। কিন্তু সকলের কপালে এই ভয়ঙ্কর সুন্দর ব্যাপারটি থাকে না।

ABB.gif

Sort:  

তারা বলে ভালোবাসা অন্ধ, কিন্তু ভালোবাসা সবকিছু ঢেকে রাখে। তুমি যে বিষয়গুলো উল্লেখ করেছো সেগুলো আমার খুব ভালো লেগেছে, শেয়ার করার জন্য ধন্যবাদ। আমি কিছু জিনিস শিখেছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60141.40
ETH 1573.20
USDT 1.00
SBD 0.42