article writing general-writing death

dock-5539524_1920.jpg

Source

মৃত্যু এমন একটি সত্য যে সত্য থেকে কেউ মুখ ফিরিয়ে নিতে পারবে না। প্রত্যেকটি জীবিত ব্যক্তি কিংবা জীবিত প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবং এই মৃত্যুর পরে কি হবে এই রহস্যটা আজ পর্যন্ত বিজ্ঞানীরা খুঁজে বের করতে পারেন নি। তবে আমরা যে যার ধর্ম বিশ্বাসই প্রত্যেকটা ধর্মেই মৃত্যুর পরের জীবন সম্পর্কে বলা হয়েছে এবং তাই আমরা ধর্ম অনুযায়ী এসব গুলো কিন্তু মেনে থাকি এবং সেভাবেই চলাচল করার চেস্টা করি।

তবে আমি মনেপ্রাণে বিশ্বাস করি যে ব্যক্তি মৃত্যুর কথা প্রতিনিয়ত স্মরণ করে সে ব্যক্তি আর যাই হোক না কেন কোন খারাপ কাজের সাথে লিপ্ত হতে পারে না, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেনা। বর্তমানে আমাদের সমাজে যে ধরনের অপকর্ম চলছে এতে করে এটাই আমরা বুঝতে পারি আমরা সকলেই মৃত্যুর কথা ভুলে গেছি এবং একটি পাপ কাজ লিপ্ত হয়ে গেছি। অর্থাৎ আমাদের থেকে শক্তিশালী কেউ নেই, এরকম একটা ধারণা আমাদের মনের মধ্যে চলে এসেছে। যেটা আসলে খুবই জঘন্য একটি কাজ।

একটু জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব শুরু হয়, আবার বেশ কিছু সমস্যার কারণে বিভিন্ন ধরনের পুলিশ কেস হয়ে যায়। এই সম্পদ এত টাকা পয়সা দিয়ে আমরা কি করব? হয়তো জীবনের অল্প কিছু মুহূর্ত অল্প কিছু ভালো সময় গুলো আমরা অতিবাহিত করতে পারব। কিন্তু মৃত্যুর পরের জীবন গুলোতে আমাদের কি হবে? সবকিছুর হিসাব কিন্তু আমাদের দিতে হবে। যা অবশ্যই প্রত্যেকটির ধর্মগ্রন্থে উল্লেখ করা রয়েছে। তাই আর যাই করুন না কেন মৃত্যুর কথা দিনে একবার হলেও স্মরণ করুন। দেখবেন আমরা নিজেদের অজান্তে যেসব খারাপ কাজ করি সেসব কাজ থেকে বেরিয়ে আসতে পারবো, ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59969.65
ETH 1578.41
USDT 1.00
SBD 0.42