অবস্থা বুঝে ব্যবস্থা

fear-4208770_1920.jpg

Source

আমাদের জীবনে আমাদের পরিকল্পনার কমতি নেই। আমাদের চাহিদার ও কিন্তু কমতি নেই। আমরা মানুষ, আমরা একটি চাহিদা পূরণ করলে দেখা যায় আরো কয়েকটি চাহিদার আমাদের আকর্ষণ হয়ে যায়। এমত অবস্থায় আমরা কি করব সেটা বুঝে উঠতে পারি না। আমরা নিজেদের লক্ষ্য নিয়ে বিভিন্ন সময় রোড ম্যাপ তৈরি করে থাকি কিন্তু দেখা যায় সেই রোড অনুযায়ী আমরা চলতে পারি না, তখন কিন্তু আমাদের উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হয়।

জীবনের প্রতিটা পর্যায়ে এই বিষয়গুলো কাজে দেয় কারণ আমরা যেসব পরিকল্পনা করি সৃষ্টিকর্তার পরিকল্পনা এর থেকেও অনেকটা গভীর যেটা আমরা হয়তো কখনোই অনুধাবন করতে পারিনা। তবে আমি এটাও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আমাদের সাথে যা কিছু ঘটে যায় না কেন তার মধ্যে অবশ্যই সৃষ্টিকর্তার হাত রয়েছে এবং তার অনুমতি ব্যতীত কোন কিছুই আমরা করে উঠতে পারি না। তাই সবকিছুর জন্য মহান সৃষ্টিকর্তার কাছে আবারো আলহামদুলিল্লাহ কিংবা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আমার আরো একটি খারাপ দিক রয়েছে যেটা হচ্ছে খুব সহজেই রাগান্বিত হয়ে যাই। যার কারণে হয়তো আমি বিভিন্ন সময় অনেকের কাছেই ছোট হয়ে যাই। কিন্তু তারপরও সবকিছু এখন সামলে নিতে শিখেছি। অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণের পদ্ধতিটা আমার কাছেও ভালো লেগেছে। কোন এক সময় ভাবতাম আমার লক্ষ্য যেটা আমি নির্ধারণ করেছি সেই লক্ষ্য অনুযায়ী আমাকে এগিয়ে যেতে হবে। কিন্তু এই যে জীবনের বাধা-বিপত্তি কিংবা বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে এই সমস্যাগুলোতে অভারকাম করতে করতে সেই লক্ষ্য থেকে মাঝেমধ্যে আমরা ছিটকে পড়ে যাই। এমত অবস্থায় সে সবকিছু ভালোভাবে ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং ভালোভাবে নিজের লক্ষ্যর দিকেও নজর দেওয়া উচিত। আপনারা কি মনে করেন এই বিষয়ে তা অবশ্যই মন্তব্যে জানাতে পারেন। আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Sort:  

@ocean-trench, what a thoughtful and relatable post! I appreciate your vulnerability in sharing your struggles with anger and the challenges of staying on course with life's plans. The image you chose perfectly captures the feeling of being overwhelmed by fear and responsibility.

It's so true that life rarely goes according to our meticulously crafted roadmaps. I especially connected with your point about needing "উপস্থিত বুদ্ধি ( উপস্থিত বুদ্ধি )" - that instant presence of mind - to navigate unexpected detours. Your reflection on a higher power's influence is also a powerful reminder to find gratitude even amidst chaos.

I am curious, what practical methods have you found most helpful in managing your anger and staying focused on your goals when life throws curveballs? I encourage other readers to share their experiences in the comments too!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59969.65
ETH 1578.41
USDT 1.00
SBD 0.42