একবার ভেঙে যাওয়া বিশ্বাস আর আগের মতো হয় না
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
বিশ্বাস হলো মানুষের সম্পর্কের সবচেয়ে মজবুত ভরসা। পরিবার, বন্ধু, ভালোবাসার সম্পর্ক বা যেকোনো জায়গায় বিশ্বাস ছাড়া সম্পর্ক টিকেই না। কারণ বিশ্বাস একবার তৈরি হলে সেটা দুইজন মানুষের মাঝে আস্থার একটি সেতু গড়ে তোলে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, সেই বিশ্বাস যদি একবার ভেঙে যায়, তখন সেটাকে আর আগের মতো করে গড়ে তোলা খুবই কঠিন হয়ে পড়ে।
মানুষ বিশ্বাস ভাঙলে প্রথম যে বিষয়টি আসে সেটা হলো মানসিক কষ্ট। যাকে আমরা সবকিছু ভেবে বিশ্বাস করেছিলাম, হঠাৎ যখন দেখি সেই মানুষই আমাদের সাথে মিথ্যে বলছে বা প্রতারণা করছে, তখন ভেতরটা ভেঙে যায়। সেই আঘাত কাটিয়ে ওঠা সহজ নয়। আমরা হয়তো ক্ষমা করতে শিখি, কিন্তু ভেতরের ভাঙা বিশ্বাস আগের জায়গায় আর গিয়ে দাঁড়ায় না।
আবার অনেক সময় দেখা যায়, বিশ্বাস ভাঙার পর মানুষ চেষ্টা করে আগের মতো সম্পর্ক ফিরিয়ে আনার। কিন্তু মনে সন্দেহ ঢুকে যায়। আগে যেখানে চোখ বন্ধ করে ভরসা করা যেত, এখন সেখানে হাজারটা প্রশ্ন এসে দাঁড়ায়। ফলে সম্পর্কের স্বাভাবিকতা হারিয়ে যায়।বিশ্বাস একবার নষ্ট হয়ে গেলে তা আবার গড়তে সময় লাগে, ধৈর্য লাগে, আর সবচেয়ে বড় কথা সত্যিকারের পরিবর্তন লাগে। কিন্তু সত্যি বলতে গেলে, একবার ভাঙা বিশ্বাস কখনোই পুরোপুরি আগের মতো হয় না। সেটা সবসময় এক ধরনের ভয়, সন্দেহ আর দূরত্ব তৈরি করে রাখে।