নীরবতার মাঝেও লুকিয়ে থাকে গভীর কথা

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

কথা বলা মানুষের স্বাভাবিক অভ্যাস। আমরা অনেক কিছুই মুখে প্রকাশ করি আবার অনেক কিছুই চেপে যাই। কিন্তু জীবনের এমন অনেক মুহূর্ত আসে যখন নীরবতাই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী ভাষা। নীরবতা কখনো শুধু চুপ থাকা নয় বরং তা এক গভীর অনুভূতির প্রকাশ যা অনেক সময় শব্দ দিয়েও বোঝানো যায় না।অনেক মানুষ আছেন যারা কষ্ট, অভিমান কিংবা ভালোবাসা প্রকাশ করতে না পেরে চুপ করে যান। তাদের নীরবতার ভেতরে জমে থাকে হাজারো না বলা কথা। যেমন, কোনো প্রিয়জন রাগ করে চুপ থাকলে সেই নীরবতাই বোঝায় তার অভিমান কতটা গভীর। আবার কখনো কোনো সম্পর্কের ভাঙনেও নীরবতা বলে দেয় সেই যন্ত্রণার কথা, যেটা শব্দে প্রকাশ করা অসম্ভব।

আবার নীরবতা মানে সবসময় কষ্ট নয়। অনেক সময় নীরবতা মানে শান্তি, মানে বোঝাপড়া। কারো সাথে ঝগড়া না করে চুপ থাকা মানে সে দুর্বল নয়, বরং সে শান্তিকে বেছে নিয়েছে। নীরবতার ভেতর দিয়ে মানুষ তার ধৈর্য্য, তার ভদ্রতা আর তার সহনশীলতার প্রমাণ দেয়।নীরবতা আসলে এক ধরনের শক্তি। এটা মানুষকে শোনার ক্ষমতা শেখায়, বোঝার ক্ষমতা বাড়ায়। সবসময় যে উত্তর শব্দে দিতে হয় তা নয়, অনেক সময় চুপ করে থাকাও সবচেয়ে বড় উত্তর হয়ে যায়। বিশেষ করে, অন্যায় বা অযথা বিতর্কের সামনে নীরবতা অনেক বেশি কার্যকর।

তবে নীরবতাকে ভুলভাবে ব্যাখ্যা করা উচিত নয়। কেউ চুপ আছে মানে সে দুর্বল বা উদাসীন নয়, বরং সে হয়তো এমন কিছু ভাবছে বা অনুভব করছে যা শব্দে প্রকাশের চেয়ে নীরব থাকাতেই বেশি অর্থবহ।নীরবতার মাঝেও লুকিয়ে থাকে গভীর কথা। শব্দ হয়তো কান পর্যন্ত পৌঁছায়, কিন্তু নীরবতা হৃদয়ে গিয়ে স্পর্শ করে।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60464.71
ETH 1591.06
USDT 1.00
SBD 0.42