নিজের ভালো লাগার জিনিসগুলোতে সময় দেওয়া উচিত

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমার মনে হয়, নিজের ভালো লাগার জিনিসগুলোতে সময় দেওয়া মানে নিজের সাথে ভালো থাকা। কারণ সবসময় তো আমরা দৌড়ের ওপর থাকি, পড়াশোনা, কাজ, দায়িত্ব, সবকিছুর মাঝে নিজের কথা ভাবার সময় খুব কমই পাই। কিন্তু একটু থেমে নিজের পছন্দের জিনিসগুলোকে সময় দিলে মনটা হালকা লাগে, ভালো থাকে।

যেমন ধরো, কারো বই পড়তে ভালো লাগে, কারো ছবি আঁকতে, কারো আবার রান্না করতে বা গান শুনতে। এইসব ছোট ছোট পছন্দগুলোই কিন্তু আমাদের মন ভালো রাখার বড় কারণ হয়ে দাঁড়ায়। আমি নিজে যখন খুব টেনশনে থাকি, তখন একটু একা বসে গান শুনি, কিংবা কিছু লিখে ফেলি। দেখলাম, এই জিনিসগুলো আমাকে শান্ত করে, আমার ভিতরের যেই অস্থিরতা থাকে সেটা একটু হলেও কমে।

জীবনটা খুব ছোট, আর তার মধ্যেই যদি নিজের ভালো লাগার জিনিসগুলো থেকে দূরে থাকি, তাহলে তো পুরো সময়টাই শুধু দায়বদ্ধতায় কেটে যাবে। তাই আমি চেষ্টা করি, প্রতিদিন অন্তত অল্প সময় হলেও আমার ভালো লাগার কাজগুলোর সঙ্গে থাকি। এতে যেমন মন ভালো থাকে, তেমনি আবার নিজের ভেতরের সৃজনশীলতাও বাড়ে।

সবসময় যে বড় কিছু করতে হবে, এমন কোনো কথা নেই। ছোট্ট একটা কাজ, যেটা শুধু নিজের জন্য, সেটাও অনেক শক্তি দিতে পারে। আমি বিশ্বাস করি, নিজের ভালো লাগার জিনিসগুলোর যত্ন না নিলে, আমরা ধীরে ধীরে ভিতর থেকে শুকিয়ে যেতে থাকি। তাই যত ব্যস্তই থাকি না ককেনো নিজের জন্য নিজের ভালো লাগার জন্য সময় বের করাটা খুব দরকার। এটা শুধু মানসিক শান্তির জন্য না নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্যও জরুরি।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 62347.27
ETH 1613.67
USDT 1.00
SBD 0.47