নাইট ক্রিকেট টুর্নামেন্ট

ai-generated-8733652_1920.jpg

Source

আমাদের নীলফামারী বাসি ক্রিকেট খেলা অনেক বেশি পছন্দ করে তাই ক্রিকেট খেলার যদি কোন টুর্নামেন্ট ছারা হয়ে থাকে তাহলে সেখানে স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করার চেষ্টা করেন। এইতো রোজার মাসের আগেই একটি ক্রিকেট টুর্নামেন্ট হয়ে গেল। যেটা হচ্ছে নাইট ক্রিকেট টুর্নামেন্ট। সেখানে সর্বোচ্চ সাত জন খেলোয়ার একসাথে খেলতে পারবেন এবং খেলার মাঠটিও অনেক ছোট হয়।

কিছুদিন আগেই একটি খেলা আমি উপভোগ করেছি এবং সেই খেলাটি সত্যি অনেক চমৎকার ছিল। চারদিকে লাইট লাগানো এবং আর যেভাবে আমরা টিভিতে দেখি সেভাবেই ঠিক সমস্ত আয়োজন করা হয়েছিল। মাঠের সাইজ যদি অনেকটা ছোট ছিল তবে খেলার মধ্যে আনন্দ অনেক বেশি ছিল। রাতের বেলায় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে বিষয়টা ভাবলেই অনেকটা আনন্দ লাগে।

সেখানে সাধারণত ১০ ওভারে খেলা হয়ে থাকে। তবে আমি যেই ম্যাচটি দেখেছিলাম সেটাও ১০ ওভারের হয়েছিল তবে সেখানে রান অনেক বেশি হয় কারণ মাঠ অনেক ছোট এবং প্লেয়ার সংখ্যা অনেকটাই কম থাকে। যার কারণে প্রায় দশ ওভারে ২০০ এর কাছাকাছি রান হয়ে যায় মাঝেমধ্যে। আমরা এখন এই বিষয়গুলো অনেক মিস করি যখন আমরা ছোট ছিলাম তখন এই ধরনের বিষয়গুলো খুব একটা আয়োজন করা হতো না। তবে এখন যখন বড় হয়েছি খেলারও অনেক সুযোগ রয়েছে কিন্তু সময় সেভাবে হয়ে ওঠে না। যার কারণে শুধুমাত্র খেলা দেখেই আনন্দ গ্রহণ করতে হয়। আপনাদের এলাকায় কি নাইট টুর্নামেন্ট ক্রিকেট অনুষ্ঠিত হয় যদি হয়ে থাকে তাহলে অবশ্যই মন্তব্য জানাতে পারেন, ধন্যবাদ।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 62323.80
ETH 1660.85
USDT 1.00
SBD 0.42